ফ্যাসিস্টরা ফিরে আসার জন্য তোড়জোড় চালাচ্ছে, সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফটোসাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান।
রোববার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শহীদ ফটোসাংবাদিক প্রিয়র মা বলেন, জুলাই জাদুঘরে রাখা স্মৃতি দেখলে ছেলের কথা মনে পড়ে। আজ যখন ছেলের জুতাগুলো এখানে দেখলাম, মনে হলো ছেলের সঙ্গেই আছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, আমাদের সহকর্মীদের শহীদ হওয়ার স্মৃতি সতেজ থাকতে থাকতে বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
উল্লেখ্য, ২৮ ও ২৯ নভেম্বর জুলাই শহীদদের স্মৃতিস্মারক নিয়ে প্রদর্শনীর আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এ সময় সেখানে ৫৯০ জন শহীদের প্রায় দেড় হাজার স্মৃতিস্মারক প্রদর্শিত হয়।
মন্তব্য করুন