নিউজ ডেস্ক
৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ:
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ট্রাক চালককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে নিষিদ্ধ ৪টি হাইড্রোলিক হর্ন।​রোববার (২৯ নভেম্বর) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু নাঈম শিকদার।​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে দুটি ট্রাকের চালক ও প্রতিনিধিকে ২টি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
​অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। এছাড়া জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।
​অভিযান শেষে আদায়কৃত জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে এবং জব্দকৃত হর্নগুলো জেলা প্রশাসনের গুদামে জমা দেওয়া হয়। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন যানবাহনে শব্দদূষণ বিরোধী স্টিকার লাগানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

২

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

৩

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

৪

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

৫

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

৬

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

৭

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

৮

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

৯

কোস্টারিকায় প্রবেশে বাধার পর মেক্সিকোয় পৌঁছালেন জাতিসংঘের বিশেষ দূত

১০

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

১১

টিকটকে প্রেম : মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন তরুণী

১২

ভূঞাপুরে বিদেশি মদের বড় চালান উদ্ধার, প্রাইভেটকারসহ আটক ৩

১৩

নওগাঁর জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

১৪

রসায়ন অলিম্পিয়াডে সেরা চার শিক্ষার্থী, আন্তর্জাতিক আসরে যাচ্ছে তাইওয়ানে

১৫

মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

১৬

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

১৭

মধুখালীতে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৮

লালমোহনে নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

১৯

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

২০