নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

পাবনায় ফের থানায় হা/ম/লা, পু/লিশের মোটরসাইকেলে আগুন ও যাত্রীবাহী বাস ভাঙচুর

নিজস্ব ডেস্ক | লিড নিউজ ২৪

পাবনার বেড়ায় রাজনৈতিক সহিংসতার রেশ কাটতে না কাটতেই আবারও বেড়া মডেল থানায় হামলার ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশতাধিক কর্মী-সমর্থক এ হামলায় অংশ নেন। এ সময় ককটেল বিস্ফোরণ, পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লা থেকে আসা একদল ব্যক্তি থানায় হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট নিক্ষেপ করে। পরে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার সামনে জড়ো হন। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আগের রাতে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে বিক্ষোভ

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে শম্ভুপুর এলাকার একদল নারী থানার সামনে বিক্ষোভ করেন। গত ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির মুক্তি দাবি করেন তাঁরা। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এর কয়েক ঘণ্টা পরই থানায় নতুন করে হামলার ঘটনা ঘটে।

হামলার সময় পাবনা-ঢাকা রুটে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। পরিবহনটির অন্যতম মালিক মোমিতুল চৌধুরী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাসটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আগের সংঘর্ষের ঘটনায় মামলা ও গ্রেপ্তার

গত ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বেড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পাশাপাশি বিভিন্ন বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির চত্বরে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়।

গত ২৪ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

এ ছাড়া গত ২৬ নভেম্বর নাশকতা ও থানায় হামলার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়।

সহিংসতার জেরে ওসি প্রত্যাহার

টানা রাজনৈতিক সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর গত ২১ নভেম্বর বেড়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়। পরবর্তী সময়ে থানার দায়িত্ব পান গোলাম মোস্তফা।

দায়িত্ব পরিবর্তনের কয়েক দিনের মধ্যেই আবারও থানায় হামলার ঘটনা ঘটল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দাবি পুলিশের

বেড়া মডেল থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানিয়েছেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও হামলার বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওসির দাবি, সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নতুন এ হামলার ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্ত পক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

গত কয়েক দিনের ধারাবাহিক রাজনৈতিক সহিংসতার মধ্যে নতুন করে থানায় হামলার ঘটনায় বেড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আ/হত ৩

১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রমিক দল সদস্য সচিব কামরুল জামান

২

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

৩

ঢাকায় নিরাপত্তা জোরদার, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

৪

মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

৫

পাবনায় ফের থানায় হা/ম/লা, পু/লিশের মোটরসাইকেলে আগুন ও যাত্রীবাহী বাস ভাঙচুর

৬

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে সর্বোচ্চ ১৮ দিন

৭

সন্দেহজনক লেনদেনের জেরে গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

৮

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতু রুটে বাস চলাচল প্রায় বন্ধ, নিরাপত্তা ঝুঁকিতে ছয় স্থান

৯

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, অগ্নি সংযোগে উত্তপ্ত জাজিরা, নি/হত ১

১০

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হ/ত্যার অভিযোগ, লাশ ফেলা হয় চট্টগ্রামে

১১

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১২

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১৩

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

১৪

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

১৫

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

১৬

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

১৭

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

১৮

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

১৯

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

২০