নিউজ ডেস্ক
৪ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

গাজীপুর মহানগর যুবদল নেতা হত্যাকাণ্ড তিনজন গ্রেফতার

 

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর মহানগর যুবদলের নেতা আবু নাহিদ ওরফে হাসান নাহিদ (৩৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও দুঃসময়ের রাজপথের সাহসী সহযোদ্ধা গাজীপুর সদর মেট্রো থানা যুবদল নেতা আবু নাহিদ গত ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে গাজীপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের হারিনাল বাজার এলাকায় সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ওইদিন রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে তার ১১ বছর বয়সী কন্যার সামনে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ জানুয়ারি ২০২৬) বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু বলেন,
“আবু নাহিদ ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন নির্ভীক সৈনিক। রাজপথে তিনি সবসময় অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান,
“ঘটনার পরপরই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনা করে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
এই হত্যাকাণ্ডে রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা

ফেনীতে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ

নেত্রকোণায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে জেলা প্রশাসক

রাজবাড়ীতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

নিষেধাজ্ঞার পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু

ক্ষুদে ফুটবলারদের দাপট, ডিমলায় গোল্ডকাপের ফাইনাল সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩

ঢাকা জেলার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

১০

জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ

১১

Biman to Acquire 14 New Aircraft in Landmark Deal with Boeing

১২

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান

১৩

স্বপ্নের পথে অভাব যখন বাধা, ত্রাতার ভূমিকায় ছাত্রদল নেতা

১৪

প্রতিবেশীর সাথে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে : গয়েশ্বর রায়

১৫

এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হাকিমি

১৭

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

১৮

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

১৯

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

২০