নিউজ ডেস্ক
৯ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

চাকরি দেওয়ার নামে প্রতারণা; উত্তরা জুড়ে স্বপন চক্রের দৌরাত্ম্য বেড়েছে

হাফসা আক্তার :

চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়ার অভিযোগ উঠেছে স্বপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীর ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন দক্ষিণখান থানা এলাকায় এই প্রতারণা ব্যবসা চালিয়ে আসছিল চক্রটি।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দক্ষিণখান থানা ম্যানেজ করে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় স্বপন ও তার সহযোগীরা। বিশেষ করে গ্রামের সহজ-সরল চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন প্রচার করা হতো।

২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর ক্ষুব্ধ ভুক্তভোগী ছাত্র-জনতা দক্ষিণখানে স্বপনের অফিসে ভাঙচুর চালায়। এরপর কিছুদিন ঢাকা শহরের বাইরে আত্মগোপনে থাকলেও সম্প্রতি আবার নতুন কৌশলে প্রতারণা কার্যক্রম শুরু করেছে চক্রটি।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, বর্তমানে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ২০ নম্বর বাড়িতে নতুন অফিস খুলে আবারও চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছে স্বপন চক্র। অভিযোগ রয়েছে, নিরাপত্তা কর্মীসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগের মতোই মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, চাকরি না পেলে টাকা ফেরত চাইলে ছাত্রলীগের সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতি, হুমকি-ধামকি এমনকি মারধরের ঘটনাও ঘটানো হতো। কোনো সাংবাদিক অনুসন্ধানে গেলে দক্ষিণখান এলাকায় সাংবাদিকদের মারধরের পুরনো ঘটনা দেখিয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

নতুন করে বিভিন্ন নেতাকর্মীর সঙ্গে সখ্য গড়ে তুলে চক্রটি আবার শক্তিশালী হয়ে উঠছে বলে স্থানীয়দের দাবি। এতে করে শত শত পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ এই চক্রের ফাঁদে পড়ে চরম সংকটে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে স্বপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “আমি সিকিউরিটি চাকরি দেওয়ার জন্যই অফিস নিয়েছি। কেউ চাকরি না পেলে টাকা ফেরত দেওয়া হয়। আগে দক্ষিণখানে অফিস ছিল, এখন উত্তরা ৬ নম্বর সেক্টরে নতুন অফিস করেছি।

এদিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ প্রসঙ্গে বলেন,
“আমার থানা এলাকার মধ্যে কোনো ধরনের প্রতারণা করতে দেওয়া হবে না। যদি কোনো ভুক্তভোগী লিখিত অভিযোগ করেন এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নতুন স্বাধীন সোনার বাংলাদেশে স্বপন প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় আবারও প্রতারণা বাণিজ্য চালাচ্ছে—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার, উত্তরা বাসী ও সুশীল সমাজ। একই সঙ্গে প্রতারক চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি উঠেছে।

এ বিষয়ে স্বপন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সকল প্রকার নিয়মনীতি মেনেই ব্যবসা করছি।” আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।” তিনি আরো বলেন, আমি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, এটা যদি অন্যায় হয় তাহলে এই ব্যবসা করবো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১০

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৪

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৬

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

১৭

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল ॥ চ্যাম্পিয়ন সদর মডেল থানা

১৯

আশুলিয়ার প্রীতি গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ইউনিট কাজ করছে

২০