সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অবস্হিত টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপাল সোহরাবের বিরুদ্ধে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
রবিবার (২৯ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১০টায় শান্তিগঞ্জ থানাধীন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে আটকেপড়া যানবাহনের দীর্ঘলাইনে হাজারো যাএীরা পড়েন চরম র্দূভোগে ।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার না করে আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া প্রিন্সিপালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁর প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন তারা।
অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রিন্সিপালের প্রত্যাহার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কে অবরোধের ফলে যাত্রী ও যানবাহন চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অবরোধের কারণে সড়কে যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।
তবে প্রিন্সিপাল সোহরাবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা ঘটনাস্হলে গিয়ে প্রতিষ্ঠানের প্রিন্সিপালের র্দূনীতির বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
মন্তব্য করুন