নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হ/ত্যার অভিযোগ, লাশ ফেলা হয় চট্টগ্রামে

সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়ায় মো. সাদেক মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে ডেকে এনে হাত-পা বেঁধে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশনের পাশে ফেলে আসার অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

নিহত সাদেক মিয়া কনিকাড়া দক্ষিণপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফুল মিয়া সরদারের ছেলে।

এ ঘটনায় অভিযোগের তীর একই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফালু মিয়ার ছেলে আব্দুর রহিম মিয়া (৬০) এবং তাঁর দুই ছেলে বাবুল ওরফে সফর মিয়া (৪০) ও স্বপন মিয়ার (৩৮) দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম থেকে সাদেক মিয়াকে ফোন করে নবীনগরে ডেকে আনেন বাবুল মিয়া।

বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে একটি বৈঠক শেষে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবুল মিয়া, তাঁর বাবা আব্দুর রহিম মিয়া ও ভাই স্বপন মিয়া মিলে সাদেক মিয়ার হাত বেঁধে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, পরে তাঁকে নারায়ণপুর এলাকার একটি অটো গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। এরপর হত্যাকাণ্ডের ঘটনা আড়াল করতে বাবুল মিয়া মরদেহটি চট্টগ্রামের সীতাকুণ্ড রেলস্টেশনের পাশে ফেলে রেখে আসেন বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে সীতাকুণ্ড থানা পুলিশ রেলস্টেশনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে নবীনগরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে নিহতের ছোট ভাই ফারুক চট্টগ্রামে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

গত শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মরদেহ নিয়ে তিনি বাড়িতে ফেরেন।

এদিকে সাদেক মিয়ার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর ঘটনাটি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতব্বরদের উদ্যোগে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, সালিশে উভয় পক্ষের সম্মতিতে ৩৫ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত হয়।

তবে রোববার (২৯ নভেম্বর) সালিশের সিদ্ধান্ত অনুযায়ী টাকা লেনদেনের সময় দুই পক্ষের মধ্যে পুনরায় কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সমাধান ছাড়াই বাবুল মিয়ার লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে কথিত ওই সালিশের মীমাংসা ভেস্তে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা নবীনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে মরদেহ চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা ও ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাই এ বিষয়ে নবীনগর থানার আইনগতভাবে কিছু করার নেই বলে তিনি জানান।

এদিকে একজন মানুষকে হত্যার অভিযোগের পরও ৩৫ লাখ টাকায় গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

হত্যার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

একটি মৃত্যুর বিচার কি টাকার অঙ্কে মীমাংসা হতে পারে? নাকি প্রকৃত অপরাধীদের আইনের মুখোমুখি হওয়াই হওয়া উচিত—এমন প্রশ্ন এখন কনিকাড়াসহ পুরো এলাকায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আ/হত ৩

১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রমিক দল সদস্য সচিব কামরুল জামান

২

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

৩

ঢাকায় নিরাপত্তা জোরদার, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

৪

মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

৫

পাবনায় ফের থানায় হা/ম/লা, পু/লিশের মোটরসাইকেলে আগুন ও যাত্রীবাহী বাস ভাঙচুর

৬

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে সর্বোচ্চ ১৮ দিন

৭

সন্দেহজনক লেনদেনের জেরে গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

৮

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতু রুটে বাস চলাচল প্রায় বন্ধ, নিরাপত্তা ঝুঁকিতে ছয় স্থান

৯

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, অগ্নি সংযোগে উত্তপ্ত জাজিরা, নি/হত ১

১০

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হ/ত্যার অভিযোগ, লাশ ফেলা হয় চট্টগ্রামে

১১

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১২

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১৩

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

১৪

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

১৫

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

১৬

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

১৭

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

১৮

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

১৯

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

২০