নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) মনোহরগঞ্জ:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার ২৮ নভেম্বর বিকেলে মনোহরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।

দীর্ঘ কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এসব গুণী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী দিয়ে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি।
শিক্ষক সমিতির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, উপজেলা শিক্ষা অফিসার মহিব উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন শিক্ষক শুধু পাঠদান করান না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চাকরিজীবনের নিয়ম অনুযায়ী অবসর হলেও একজন আদর্শ শিক্ষকের অবদান কখনো শেষ হয় না।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকরা তাদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং প্রধান অতিথি, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ১১২ জন বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আ/হত ৩

১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রমিক দল সদস্য সচিব কামরুল জামান

২

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

৩

ঢাকায় নিরাপত্তা জোরদার, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

৪

মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

৫

পাবনায় ফের থানায় হা/ম/লা, পু/লিশের মোটরসাইকেলে আগুন ও যাত্রীবাহী বাস ভাঙচুর

৬

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে সর্বোচ্চ ১৮ দিন

৭

সন্দেহজনক লেনদেনের জেরে গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

৮

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতু রুটে বাস চলাচল প্রায় বন্ধ, নিরাপত্তা ঝুঁকিতে ছয় স্থান

৯

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, অগ্নি সংযোগে উত্তপ্ত জাজিরা, নি/হত ১

১০

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হ/ত্যার অভিযোগ, লাশ ফেলা হয় চট্টগ্রামে

১১

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১২

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১৩

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

১৪

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

১৫

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

১৬

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

১৭

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

১৮

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

১৯

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

২০