নিউজ ডেস্ক
৩ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭৭ জন

আশুলিয়ায় পুলিশ কনস্টেবলের দাপটে অস্থির মেয়ে ও শ্বশুরবাড়ির জীবন

সাভারঃ

আশুলিয়ায় একটি ঘটনাকে যেন সিনেমাকেও হার মানিয়েছে জয়-প্রিয়ন্তী প্রেমিক যুগলের কাহিনী। একজন পুলিশ কনস্টেবলের মেয়ে হওয়ায় বিয়ের পর বিপাকে পড়েছেন তারা। অপহরণ মামলা দিয়ে ওই প্রেমিকের পরিবারকে হয়রানি করানোর অভিযোগ পাওয়া গেছে ওই পুলিশ কনস্টেবল এর বিরুদ্ধে।

গোপালগঞ্জ জেলার মোকসেদপুর তার বাড়ি হওয়ায় মোঃশফিকুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছে।

বেসরকারি টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে লেখাপড়াকালে জয়ের প্রেমে পড়ে সিদরাতুল মুনতাহা প্রিয়ন্তী । একে অপরের ভালোবাসায় জড়িয়ে পড়ে এই প্রেমিক যুগল। পরে বিয়ে করেন তারা। পুলিশ বাবা মেয়ের এ প্রেমের সম্পর্ক মেনে নিতে নারাজ।

পরে মেয়েকে বাসায় নজরবন্দি করে রাখেন কিছুদিন । যতে জয়ের সঙ্গে যোগাযোগ না রাখতে পারে । এমনকি বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও আত্মীয়র সঙ্গেও প্রিয়ন্তী যোগাযোগ বন্ধ করে দেন পুলিশ কনস্টেবল বাবা।

এভাবে জয়কে ছাড়াই ঘরে নজরবন্দি অবস্থায় প্রিয়ন্তীর কেটে যায় কিছুদিন। এক দিন বাসা থেকে পালিয়ে প্রেমিক জয়ের বাড়িতে ঠাঁই নেয় মেয়েটি। কিন্তু হার মানতে নারাজ তার পুলিশ বাবা। পরদিনই অপহরণ মামলা দেন জয় ও তার পুরো পরিবারের নামে। এরপর বিভিন্ন সময় মেয়ে প্রিয়ন্তীর শ্বশুরবাড়ির লোকজনদের ওপর হামলা ও বিভিন্ন প্রশাসন দিয়ে মামলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আশুলিয়ার ইউনিক এলাকায় ভাড়া বাসা থেকে পালিয়ে প্রিয়ন্তী উঠেছে চাড়ালপাড়া এলাকায় স্বামীর বাড়িতে। তবে বাবা পুলিশ কনস্টেবল মোঃশফিকুল ইসলাম ভয়ে তারা এক দেড় মাস তারা ফরিদপুরে জয়ের খালা বাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন এই দম্পতি।

খুশনুর আলম জয়ের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ কনস্টেবল জন্য তারা অনেকটা বন্দিদশায় চরম আতঙ্কে দিন পার করছেন।

ফেসবুক লাইভে সিদরাতুল মুনতাহা প্রিয়ন্তী বলেন, ৩ মাস আগে আমরা বিয়ে করেছি আমার নিজের ইচ্ছায়। বাবা ও মাকে আমাদের সম্পর্কের কথা জানিয়েছিলাম। বাবা তখন থেকেই নানাভাবে চাপ দেন। জয়ের পরিবারের ওপরও চাপ সৃষ্টি করেছেন আমার বাবা।

তিনি আরো বলেন, আমাকে প্রায় ১৫/২০ দিন বাসায় আটকে রাখা হয়েছিল। কারও সঙ্গে যোগাযোগ করতে দেননি। তারপর ৩ মাস আগে নিজের ইচ্ছায় আমি জয়দেবের বাড়ি পালিয়ে আসি। এরপর আমার স্বামী, শ্বশুর-শাশুড়িরসহ পাঁচজনের নামে মামলা দেয়া হয়। পরে আমার বাবার ভয়ে আমিও আমার স্বামীসহ শশুর-শাশুড়ি ফরিদপুরে খালা শাশুড়ির বাড়িতে পালিয়ে থাকি। গত ১৯ মে আদালতে হাজির হয়ে স্বামীসহ সকলেই জামিনে আসে।

খুশনুর আলম জয় বলেন, আমরা একই কলেজে পড়াশোনা করতাম। ওখানে আমরা একজন আরেকজনকে পছন্দ করি। পরে আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করি।

তিনি আরো বলেন, এরপর থেকে আমাকে ও আমার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার পরিবারকে নিরাপত্তা দেয়া হোক; যাতে আমি সুখে-শান্তিতে সংসার করতে পারি।

আরো জানায়, গত ২০ মে তারিখে রাতে আমাদের বাসায় হঠাৎ র‍্যাব অভিযান করে আমার স্ত্রী প্রিয়ন্তীকে নিয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করেন।
পরের দিন প্রিয়ন্তীকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) বন্দী রেখে দিয়েছেন। শিশু উন্নয়ন কেন্দ্রে প্রিয়ন্তী মানাবেত জীবন যাপন করছেন। প্রিয়ন্তীকে অন্যত্ত্ব বিয়ে দেওয়ার জন্য তালবাহানা করছে তার বাবা ও মা।

এ বিষয়ে জানতে পুলিশ কনস্টেবল মোঃশফিকুল ইসলাম বলেন,আমি পুলিশে চাকরি করি। আমার হাত-পা বাঁধা। ঘটনার দিন আমি আমার থানায় ডিউটিতে ছিলাম। আমাকে চাপের মধ্যে রাখতে আমার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ তুলেছে। আমার মেয়েকে গোপনে ভাগিয়ে নেয়ার তাকে পাওয়া না গেলে আমার স্ত্রী আশুলিয়া থানায় অপহরণ মামলা করে। এরপর আমার মেয়ের সন্ধান পাই। মামলা করা না হলে আমার মেয়ের সন্ধান পেতাম কি করে।

অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, অপহরণ মামলায় জয়সহ তার পরিবারের আরও ৫ জন সদস্য আসামি। তবে আসামিরা সবাই জামিনে আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

বার্সায় আসার আগে আর্সেনালে খারাপ অভিজ্ঞতা হয়েছিল ব্রাজিল ফরোয়ার্ডের

হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

লজ্জা’য় বাঁধন-ফারিয়া

দেবের পথ ধরলেন শুভশ্রী!

বিগ ব্যাশ লিগে বেসরকারিকরণের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া: চরম ক্ষোভ ও বিতর্কের মুখে ঐতিহাসিক সিদ্ধান্ত

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন

১০

টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১১

ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক

১৩

মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৫

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/প্তার

১৬

আশুলিয়ায় আলোচিত ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন, মূল ঘাতক গ্রেফতার ও স্বীকারোক্তি

১৭

মনোহরগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসারর যোগদান

১৮

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

১৯

ইউক্রেন-মলদোভা সীমান্তে রুশ হামলায় বেসামরিক নাগরিক নিহত

২০