নিউজ ডেস্ক
১০ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৪ জন

বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ,বিভিন্ন দপ্তরে অভিযোগ

বীরগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ,বিভিন্ন দপ্তরে অভিযোগ

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :বাংলাদেশ লুথারেন চার্চ বিএলসি এর দিনাজপুরের কাহারোল উপজেলা এবং বীরগঞ্জ সার্কেল অন্তর্ভুক্ত উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের তিন লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে প্রকল্প ব্যবস্থাপক মি: রতন কুমার রায়ের বিরুদ্ধে।

কাহারোল উপজেলার ডহচী জয়নন্দহাট এলাকার সুর্দশন চন্দ্র রায়ের পুত্র পরিক্ষীত রায় জাতীয় কম্প্যাশন ইন্টা বাংলাদেশ ,উপজেলা সমাজসেবা, বীরগঞ্জ চেয়ারম্যান, লুথারেন চার্চ ও মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ করে জানান,বীরগঞ্জ লুথারেন চার্চ বিএলসি অন্তর্ভুক্ত লক্ষ্মীপুর বিডি-০২৪৬, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পে আমার ছেলে পঙ্কজ রায় যাহার আইডি নং-০০১২১ উক্ত প্রকল্পের আওতায় একজন সুবিধাভোগী শিশু।

সেই সূত্রে প্রকল্পের শিশুদের মাঝে চাল বিতরণ, হাইজিং এবং স্কুলিং এর জন্য আমার নিকট গত ২৪/১১/২০২৫ ইং তারিখে তিন লক্ষ টাকা ধার নেন লুথারেন চার্চ – বিএলসি এর অন্তর্ভুক্ত উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের শাখা ব্যবস্থাপক মি: রতন কুমার রায়। প্রকল্পের ফান্ডের সমস্যার কথা বলে রতন কুমার রায় প্রকল্পের একটি ল্যাপটপ কম্পিউটার এবং ব্যক্তিগত একাউন্টের ফাঁকা চেকের পাতা,জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,ছবি ও ১ শত টাকার ৩টি স্টাম্পে উক্ত তিন লাখ টাকার জন্য লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন। কিন্তু উক্ত অর্থের জন্য তার নিকট বারংবার যোগাযোগ করলে রতন কুমার রায় বলেন,প্রকল্পের ফান্ড আসে নাই, অফিসে গ্রোবাল অডিটের সমস্যা সহ বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করে আসছে।

বর্তমানে সে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে পলাতক রয়েছে।
সুবিধাভোগী অভিভাবক সুর্দশন রায় আরও উল্লেখ করে জানান, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প লক্ষ্মীপুর বিডি-০২৪৬ প্রকল্পের এলসিসি কমিটির সভাপতি মি: বিজয় কুমার রায় ও প্রকল্প ব্যবস্থাপক মি: রতন কুমার রায়ের সাথে বিভিন্ন দূর্নীতি অনিয়মের সাথে জড়িত খোঁজখবর নিতে গেলে গত ২১/১১/২০২৫ তারিখে বিজয় কুমার রায় বিভিন্ন হুমকি ধামকি এবং ভয়ভীতি প্রদর্শন করে ল্যাম্পটপ চুরি অভিযোগে থানায় জিডি এবং মামলার হুমকি প্রদান করে আসছে। এ বিষয়ে বীরগঞ্জ লুথারেন চার্চের চেয়ারম্যান মি: নিলয় রায়ের নিকট অভিযোগ করা হলে তিনিও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উক্ত এলসিসি প্রকল্পে সভাপতি বিজয় ও প্রকল্প ব্যবস্থাপক রতন প্রকল্পের জন্য জয়নন্দহাট ও কালোপীর বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে চাউল,তেল,সাবান,ফলমূল,জুতা ইত্যাদি দ্রব্যাদি বাকীতে ক্রয় করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। স্বল্প দামে শিশুদের পণ্য সামগ্রী ক্রয় করে বেশি মূল্যের ভাউচার তৈরি এবং শিশু উন্নয়ন প্রকল্পের ভূয়া বিল ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ সহ নানা অনিয়ম স্বেচ্ছাচারিতার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। এব্যাপারে অভিযুক্ত রতন কুমার রায় সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান: পাপিয়া

১

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

২

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১০

৩

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৭ বাংলাদেশি নি/হত

৪

সাভারে গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রে/ফতার করেছে ডিবি

৫

ডিমলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

৮

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাণী

১০

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১১

অপরাধমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রীর

১২

বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু

১৩

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

১৫

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

১৬

দুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা, প্রথম পর্ব শুরু আজ

১৭

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

১৮

পোশাক খাতে অস্থিরতা: ব্যাংক হিসাব জব্দে আতঙ্ক ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে এনবিআরের পদক্ষেপ

১৯

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

২০