নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সম্ভাব্য নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে রাজধানীর উত্তরা জুড়ে রাজপথে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতার পরিকল্পনার অভিযোগে উত্তরা বিভাগের পুলিশ সদস্যরা ইতিমধ্যে এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন। নাশকতা এড়াতে পুলিশ সদস্যরা বিমানবন্দর মহাসড়কসহ তুরাগ দিয়াবাড়ী এলাকায় দফায় দফায় সন্দেহবাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকাল থেকেই উত্তরার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
​সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের নির্দেশনায় স্থানীয় নেতাকর্মীরা পুরো উত্তরা এলাকায় অবস্থান নিয়েছেন। উত্তরখান মাজার চৌরাস্তা, উত্তরা ৬ নম্বর সেক্টর, হাউজ বিল্ডিং, বিমানবন্দর গোলচত্বর, আব্দুল্লাহপুর চৌরাস্তা, জমজম টাওয়ার, খালপাড়, দলিপাড়া রাজউক মার্কেট এবং দিয়াবাড়ীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় তাদের তৎপর থাকতে দেখা যায়।

​অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, দেশের চলমান গণতান্ত্রিক পরিবেশ ও অর্থনীতিকে অস্থিতিশীল করতে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে আওয়ামী লীগ দেশের বাইরে থেকে ষড়যন্ত্র ও অগ্নিসংযোগের অপচেষ্টা চালাচ্ছে। তারা উল্লেখ করেন, এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা রুখতে দলীয় নেতাকর্মীরা দিবারাত্রি সতর্ক পাহারা দিচ্ছেন।
​সড়কে অবস্থানরত নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্টের কোনো পরিকল্পনা বা নাশকতার চেষ্টা দেখা গেলে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করা হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং গণতন্ত্র রক্ষায় যেকোনো ধরনের অপতৎপরতা রুখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন বলেও কর্মসূচি থেকে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আ/হত ৩

১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রমিক দল সদস্য সচিব কামরুল জামান

২

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

৩

ঢাকায় নিরাপত্তা জোরদার, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

৪

মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

৫

পাবনায় ফের থানায় হা/ম/লা, পু/লিশের মোটরসাইকেলে আগুন ও যাত্রীবাহী বাস ভাঙচুর

৬

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে সর্বোচ্চ ১৮ দিন

৭

সন্দেহজনক লেনদেনের জেরে গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

৮

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতু রুটে বাস চলাচল প্রায় বন্ধ, নিরাপত্তা ঝুঁকিতে ছয় স্থান

৯

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, অগ্নি সংযোগে উত্তপ্ত জাজিরা, নি/হত ১

১০

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হ/ত্যার অভিযোগ, লাশ ফেলা হয় চট্টগ্রামে

১১

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১২

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১৩

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

১৪

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

১৫

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

১৬

শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর আগামীকাল

১৭

যশোর আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তা বাদী আইনজীবী ফোরামের সব প্রার্থী বিজয়ী

১৮

প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির প্রস্তাবের পর আজ বৈঠকে বসছেন আইজেনকোট ও নেতানিয়াহু

১৯

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিমান হামলায় নিহত ৩০

২০