সাভারঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না বলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডঃ জাহেদ উর রহমান।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত তথ্য মেলা ২০২৬ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ ফেসবুকে আছে তা ছাড়া আর কোথাও নেই তারা আগুন সন্ত্রাস করছে তাদেরকে এখন আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে তাদেরকে গ্রেফতার করা হবে এসব করে তারা বিপদ তৈরি করছেন, জানালিজম সহজ করছে সরকার কিন্তু চাইলেই একটা পোর্টাল খুলতে পারছে তার কোন নিবন্ধন নেই সরকার নিবন্ধনকে সহজ করবে নিবন্ধিত ছাড়া কেউ জানালিজম করতে পারবে না বলেও বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নূরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম,উপ উপাচার্য অধ্যাপক ডক্টর শামসুল আলম, উপ-পাচার্য অধ্যাপক ডক্টর মুহম্মদ নজরুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান, খাঁন মোহাম্মদ আবুল হোসেন।
মন্তব্য করুন