নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনা চায় বাংলাদেশ : শামা

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য ইতোমধ্যে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোববার তিনি বলেন, ‘আমরা চুক্তিটি অব্যাহত রাখতে চাই। এটি নবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আমরা অবশ্যই আগ্রহী।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চুক্তির বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। তবে দ্বিপক্ষীয় আলোচনা শুরুর পথ তৈরি করতে পারে, এমন কোনো জবাব এখনও পাওয়া যায়নি।

তিনি আশা প্রকাশ করেন, ভারত চুক্তিটির গুরুত্ব অনুধাবন করে রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক সাড়া দেবে।

শামা ওবায়েদ বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। বাংলাদেশের জন্য এবং দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে গঙ্গার পানি বণ্টন চুক্তি কতটা গুরুত্বপূর্ণ, তা ভারত ভালোভাবেই জানে।’

তিনি বলেন, বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দু’পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসাটাই এখন সবচেয়ে জরুরি।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, ভারত রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমাদের চিঠির জবাব দেবে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় আলোচনা শুরু করতে চায় বাংলাদেশ।’

বিদ্যমান চুক্তি নবায়ন, নাকি নতুন করে পানি বণ্টন চুক্তি করার উদ্যোগ নেওয়া হচ্ছে- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি শেষ পর্যন্ত দু’দেশের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে।

তিনি ব্যাখ্যা করেন, পারস্পরিক গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছাতে উভয় দেশকে নিজ নিজ অবস্থান তুলে ধরতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি গঙ্গার পানি বণ্টনে পারস্পরিক লাভজনক সমঝোতা নিশ্চিত করে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, উপযুক্ত সময়ে উভয় দেশের নেতাদের মধ্যে বৈঠকে অমীমাংসিত দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, ‘উপযুক্ত সময়ে দুই দেশের নেতারা বৈঠকে বসবেন এবং পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনা চায় বাংলাদেশ : শামা

১

ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়া উচিত : জুলাই শহীদ প্রিয়র মা

২

সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয় : এমপি মানিক

৩

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

৪

নবীনগরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আ/হত ৩

৫

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রমিক দল সদস্য সচিব কামরুল জামান

৬

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

৭

ঢাকায় নিরাপত্তা জোরদার, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

৮

মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

৯

পাবনায় ফের থানায় হা/ম/লা, পু/লিশের মোটরসাইকেলে আগুন ও যাত্রীবাহী বাস ভাঙচুর

১০

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে সর্বোচ্চ ১৮ দিন

১১

সন্দেহজনক লেনদেনের জেরে গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

১২

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতু রুটে বাস চলাচল প্রায় বন্ধ, নিরাপত্তা ঝুঁকিতে ছয় স্থান

১৩

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, অগ্নি সংযোগে উত্তপ্ত জাজিরা, নি/হত ১

১৪

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হ/ত্যার অভিযোগ, লাশ ফেলা হয় চট্টগ্রামে

১৫

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১৬

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১৭

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

১৮

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

১৯

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

২০