নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয় : এমপি মানিক

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুজব ও নাশকতা প্রতিরোধে সরকারকে জনগণের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বলেন, সব দায়িত্ব সরকারের একার নয়, জনগণকেও সরকারকে সহযোগিতা করতে হবে, সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মানিক বলেন, চরাঞ্চলে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে। প্রতিদিন নিয়মিত টহল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রেলওয়ে এলাকায় নিরাপত্তা জোরদার ও টহল কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের অপতৎপরতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সড়কের পাশের বাড়িঘর ও দোকানপাটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। ডিসেম্বর মাসকে সামনে রেখে সবাইকে সতর্ক থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব প্রতিরোধে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা যাবে না।

উন্নয়ন ও জনস্বাস্থ্য প্রসঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা অব্যাহত রাখা, ইব্রাহীমপুর এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিশুদের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার সময় জন্মনিবন্ধন সম্পন্ন করার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এমপি।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, নৌ থানার ওসি মো. আজমগীর হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনা চায় বাংলাদেশ : শামা

১

ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়া উচিত : জুলাই শহীদ প্রিয়র মা

২

সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয় : এমপি মানিক

৩

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

৪

নবীনগরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আ/হত ৩

৫

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রমিক দল সদস্য সচিব কামরুল জামান

৬

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

৭

ঢাকায় নিরাপত্তা জোরদার, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

৮

মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

৯

পাবনায় ফের থানায় হা/ম/লা, পু/লিশের মোটরসাইকেলে আগুন ও যাত্রীবাহী বাস ভাঙচুর

১০

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে সর্বোচ্চ ১৮ দিন

১১

সন্দেহজনক লেনদেনের জেরে গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

১২

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতু রুটে বাস চলাচল প্রায় বন্ধ, নিরাপত্তা ঝুঁকিতে ছয় স্থান

১৩

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, অগ্নি সংযোগে উত্তপ্ত জাজিরা, নি/হত ১

১৪

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হ/ত্যার অভিযোগ, লাশ ফেলা হয় চট্টগ্রামে

১৫

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১৬

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১৭

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

১৮

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

১৯

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

২০