নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

রাজধানীর আগারগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর। সম্ভাবনাময় এই তিন খাতে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ার গড়তে উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (স্যাটি)।

 

শনিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে এই সামিট অনুষ্ঠিত হয়।

 

 

দিনব্যাপী এই আয়োজনে ছিল এয়ার টিকিট বুকিং, ভিসা পরামর্শ, ট্যুর গাইডিং, পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি। এসব খাতে ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দক্ষতা ও পেশাগত প্রস্তুতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

 

এছাড়া সন্ধ্যায় এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরি, নিয়োগদাতাদের চাহিদা এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনার আয়োজন করা হয়।

 

সামিটে প্রধান অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী।

 

সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে আয়োজিত এই সামিটে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন খাতের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

 

তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

 

মিডিয়া পার্টনার হিসাবে যুক্ত ছিলেন বাংলাদেশ এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্টস এসোসিয়েশন (বাটজা)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনা চায় বাংলাদেশ : শামা

১

ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়া উচিত : জুলাই শহীদ প্রিয়র মা

২

সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয় : এমপি মানিক

৩

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

৪

নবীনগরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আ/হত ৩

৫

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রমিক দল সদস্য সচিব কামরুল জামান

৬

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

৭

ঢাকায় নিরাপত্তা জোরদার, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

৮

মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

৯

পাবনায় ফের থানায় হা/ম/লা, পু/লিশের মোটরসাইকেলে আগুন ও যাত্রীবাহী বাস ভাঙচুর

১০

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে সর্বোচ্চ ১৮ দিন

১১

সন্দেহজনক লেনদেনের জেরে গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

১২

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতু রুটে বাস চলাচল প্রায় বন্ধ, নিরাপত্তা ঝুঁকিতে ছয় স্থান

১৩

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, অগ্নি সংযোগে উত্তপ্ত জাজিরা, নি/হত ১

১৪

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হ/ত্যার অভিযোগ, লাশ ফেলা হয় চট্টগ্রামে

১৫

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১৬

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১৭

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

১৮

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

১৯

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

২০