নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

লালমোহনে নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

মো মামুন হাজী লালমোহন :

ভোলার লালমোহনে নৈরাজ্য, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ধলীগৌরনগর ইউনিয়ন যুবদলের সভাপতি আজাদ হোসেন সোহাগের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সহসভাপতি ও লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে শাহিনুল ইসলাম কবির হাওলাদার বলেন, দেশে নৈরাজ্য, লুটপাট ও অগ্নিসংযোগের বিরুদ্ধে যুবদল সোচ্চার রয়েছে। বিগত সরকারের সময় দেশের ব্যাংকিং খাত ও সাধারণ মানুষের অর্থসম্পদ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। সাধারণ মানুষ ব্যাংকে জমা রাখা অর্থ প্রয়োজনের সময় তুলতে না পারার অভিযোগও করছেন। এসব পরিস্থিতির জবাব সংশ্লিষ্টদের দিতে হবে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটেছে। তাঁর নিজের বিরুদ্ধেও একাধিক মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। বক্তব্যে তিনি বিভিন্ন হত্যা, ডাকাতি ও গুমের মামলায় রাজনৈতিকভাবে হয়রানির অভিযোগ তুলে ধরেন।

সভায় অন্যান্য বক্তারাও নৈরাজ্য, সহিংসতা ও জনদুর্ভোগের বিরুদ্ধে বক্তব্য দেন। এ সময় তাঁরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনা চায় বাংলাদেশ : শামা

১

ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকারের আরও কঠোর হওয়া উচিত : জুলাই শহীদ প্রিয়র মা

২

সম্মিলিত উদ্যোগ ছাড়া নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব নয় : এমপি মানিক

৩

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

৪

নবীনগরে মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আ/হত ৩

৫

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শ্রমিক দল সদস্য সচিব কামরুল জামান

৬

আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি

৭

ঢাকায় নিরাপত্তা জোরদার, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই

৮

মনোহরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

৯

পাবনায় ফের থানায় হা/ম/লা, পু/লিশের মোটরসাইকেলে আগুন ও যাত্রীবাহী বাস ভাঙচুর

১০

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কলেজে সর্বোচ্চ ১৮ দিন

১১

সন্দেহজনক লেনদেনের জেরে গোপালগঞ্জে প্রায় পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ

১২

আওয়ামী লীগের অবরোধে পদ্মা সেতু রুটে বাস চলাচল প্রায় বন্ধ, নিরাপত্তা ঝুঁকিতে ছয় স্থান

১৩

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, অগ্নি সংযোগে উত্তপ্ত জাজিরা, নি/হত ১

১৪

নবীনগরে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটিয়ে হ/ত্যার অভিযোগ, লাশ ফেলা হয় চট্টগ্রামে

১৫

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা, হাইড্রোলিক হর্ন জব্দ

১৬

শেখ হাসিনা কোনদিন দেশে আসতে পারবে না : ডাঃ জাহেদ উর রহমান

১৭

স্পিকার হাফিজের এলাকায় ২২ বছর পর ছাত্রদলের তৃণমূল কর্মীসভা

১৮

শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপালের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ প্রত্যাহার

১৯

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

২০