নিউজ ডেস্ক
৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

রিশাদকে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট

বিগ ব্যাশের ১৬তম আসরেও হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমে বিগ ব্যাশে নিজের অভিষেক আসরেও হোবার্টের হয়ে খেলেছিলেন তিনি।

গত আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্টের সর্বোচ্চ শিকারী ছিলেন রিশাদ। মৌসুম শেষে হোবার্টের ‘প্লেয়ার অব দা ইয়ার’-এর স্বীকৃতিও পেয়েছিলেন তিনি।

তাই আগামী আসরের জন্য রিশাদকে আবারও দলে ভিড়িয়েছে হোবার্ট। রিশাদকে ধরে রাখার বিষয়টি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে হোবার্ট।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে রিশাদের ছবি পোস্ট করে ক্যাপশনে হোবার্ট হারিকেন্স লিখছে, ‘বিগ ব্যাশের ষোড়শ আসরে ফিরছেন তিনি।’

টানা দ্বিতীয়বারের মত রিশাদকে দলে ভেড়াতে পেরে উচ্ছসিত হোবার্ট হারিকেন্সের হাই পারফরমেন্স মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস। তিনি বলেন, ‘আমাদের কাছে রিশাদ পরিষ্কার করে দিয়েছিল যে, গত মৌসুমে হোবার্টে তার সময়টা খুব ভালো কেটেছে এবং সে ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্ব পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত মৌসুমে আমাদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে রিশাদ। প্রথমবারের মতো বিগ ব্যাশে এসে সব ম্যাচ খেলা এবং দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে মৌসুম শেষ করাটাই প্রমাণ করে তার সামর্থ্য এবং অস্ট্রেলিয়া কন্ডিশনের সাথে সে কতটা মানিয়ে নিয়েছে।’

এবারও অস্ট্রেলিয়ার লেগ স্পিনার এডাম জাম্পার সাথে জুটি বাঁধবেন রিশাদ। রিশাদকে দলে নেওয়ার কারণ জানালেন বিমস, ‘এডাম জাম্পার অন্তর্ভুক্তির পর আমাদের দলে পরিবর্তন এসেছিল। কিন্তু রিশাদের মতো একজন মানসম্পন্ন ক্রিকেটার হারিকেন্সে ফিরতে অনেক বেশি আগ্রহী ছিল। তাই আমরা সেই সুযোগ বাস্তবায়নের জন্য সব সুযোগ কাজে লাগাতে চেয়েছিলাম। এখন আমাদের দলে দু’জন উঁচুমানের লেগ স্পিনার আছেন।’

আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে হোবার্ট।

বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্স দল :

মার্কাস বিন, আইন কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, ন্যাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জেক ওয়েদারাল, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান

১

জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

২

রিশাদকে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট

৩

মদিনায় বৃহস্পতিবার হামলা চালানোর কথা অস্বীকার হুতির

৪

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৫

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৬

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

৭

ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের

৮

শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা

৯

সড়ক দুর্ঘটনায় নিহত বিশালের জানাজা সম্পন্ন

১০

দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

১১

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা

১২

তিতাস নদী থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

১৩

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

১৪

ফ্রান্স ঋণের দুষ্টচক্রে পড়েনি: অর্থমন্ত্রী রোলান্ড লেস্কুর

১৫

আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা

১৬

জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে শিক্ষার্থীদের গরু ভোজের ঘোষণা

১৭

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, নেতৃত্বে মহসিন–শাখাওয়াত ও মহিন–নেওয়াজ

১৮

গ্রিনল্যান্ডে বিপুল তেল-গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের ঘোষণা ট্রাম্পের

১৯

যুদ্ধ-নিষেধাজ্ঞার মধ্যেও থামছে না ইরানের শিল্পচর্চা, নতুন আশার আলো ‘কন্টিনিউয়াম’

২০