ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে সিআর/জিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোটচাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আহসান হাবিব। তিনি কোটচাঁদপুর থানার সারটিয়া গ্রামের মোয়াজ্জেম মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে নন-এফআইআর ৩৭/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আহসান হাবিবকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালত ও জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন