নিউজ ডেস্ক
১৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃ আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ হোসেনকে আসামি করে আশুলিয়া থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।

গতকাল বুধবার দিবাগত রাতে ওই পোশাককর্মীর বড় ভাই ইস্কান্দার আলী খান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, নিহত জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো গতকাল বুধবার সকালেও কর্মস্থলে যোগ দেন তিনি। কিন্তু ঘণ্টাখানেক পর পরিবার জানতে পারে, জামাল কারখানা ভবনের ৮ তলার ছাদ থেকে নিচে পড়ে গেছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়, কর্মক্ষেত্রে জামাল উদ্দিন কর্মস্থলে যে বিভাগে কর্মরত ছিলেন সেখানে বেশ কিছুদিন ধরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছিল, যা নিয়ে জামাল উদ্দিন অত্যন্ত ভীত-সন্ত্রস্ত ছিলেন এবং তার স্ত্রী সাবেকুন নাহারকে ফোনে সেসব বিষয়ে জানিয়েছিলেন। এছাড়া অভিযুক্তদের অসদাচরণ ও ক্রমাগত মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি ৮ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হন।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান

১

জল্পনা কল্পনার অবসান বীরগঞ্জে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.

২

রিশাদকে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট

৩

মদিনায় বৃহস্পতিবার হামলা চালানোর কথা অস্বীকার হুতির

৪

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৫

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৬

সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রেস কাউন্সিলের প্রস্তাবকে বিএমএসএফের সমর্থন

৭

ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের

৮

শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা

৯

সড়ক দুর্ঘটনায় নিহত বিশালের জানাজা সম্পন্ন

১০

দিনাজপুর বীরগঞ্জে সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

১১

আশুলিয়ায় পোশাককর্মীর মৃত্যু, এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা

১২

তিতাস নদী থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

১৩

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

১৪

ফ্রান্স ঋণের দুষ্টচক্রে পড়েনি: অর্থমন্ত্রী রোলান্ড লেস্কুর

১৫

আশুলিয়ায় শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা

১৬

জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে শিক্ষার্থীদের গরু ভোজের ঘোষণা

১৭

লাকসাম উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, নেতৃত্বে মহসিন–শাখাওয়াত ও মহিন–নেওয়াজ

১৮

গ্রিনল্যান্ডে বিপুল তেল-গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের ঘোষণা ট্রাম্পের

১৯

যুদ্ধ-নিষেধাজ্ঞার মধ্যেও থামছে না ইরানের শিল্পচর্চা, নতুন আশার আলো ‘কন্টিনিউয়াম’

২০