নীলফামারী প্রতিনিধিঃ
জলঢাকা ডালিয়া মহাসড়কের বটতলীতে সড়ক দুর্ঘটনায় নিহত নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর চর ভরট এলাকার বিশালের জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় ভাবনচুর বাজার সংলগ্ন কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি মরহুম মাজেদুল ইসলামের বড় ছেলে।
জানাজায় নিহতের আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর(বুধবার)দুপুর দুইটার দিকে জলঢাকা ডালিয়া মহাসড়কের বটতলী এলাকায় ট্র্যাক ও চার্জার অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ভাবনচুরের বিশাল ঘটনাস্থলে মৃত্যু বরন করেন। অপর ব্যক্তি গোলমুন্ডা বাজার এলাকার জাহেদুল ইসলাম এর ছেলে শাহিনুূর রহমান গুরুতর আহত হয়ে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন