নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

যশোর আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি পদে দুই ও সম্পাদক পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:

যশোর জেলা আইনজীবী সমিতির কার্যকরী সংসদ নির্বাচনে সভাপতি পদে দুই প্যানেলের দুইজন ও সাধারণ সাম্পাদক পদে দুই প্যানেলের দুই জনসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন একজন।

সোমবার (১৬ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সমিতির ১ নম্বর ও ২ নম্বর ভবনের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। বৈধ প্রার্থীরা হলেন, লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের সভাপতি পদে ইসমত হাসার ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু। সহসভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি, গাজী মুহা: মাহফুজুর রহমান, মনজুর কাদের আশিক, মাহাবুবুর রহমান মাহবুব ও এস এম আব্দুর রাজ্জাক।

সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক ইমদাদ (সতন্ত্র), মোস্তফা হুমায়ুন কবির মোল্যা (সতন্ত্র), লইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের আ.ক.ম মনিরুল ইসলাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের অ্যাডভোকেট নূর আলম পান্নু। যুগ্ম সম্পাদক পদে রিনা আখতার মিলি, ওজিহুর রহমান, তাহমিদ আকাশ ও কামরুন নাহার কনা। সহকারী সম্পাদক পদে ডেজিনা ইয়াসমিন, সিরাজুল ইসলাম সাগর ও গোলাম মোস্তফা সুমন। গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত কামরুল হাসান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ও শামীম আহমেদ চৌধুরী এবং সদস্য পদে সুদীপ্ত কুমার, জাকির হোসেন, উবায়ের হোসেন ও শামস ইমরান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে,

সোমবার দুপুর ২টায় সমিতির ১ নম্বর ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এরপর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। আগামী ১৯ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

২৮ নভেম্বর সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৬০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

১

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

২

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৩

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

৪

রিয়াদে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত

৫

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নি/হত, আ/হত ১

৬

দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের আইন করল ইন্দোনেশিয়া

৭

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

৮

নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ

৯

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে কৃষকের ভাগ্য বদল

১১

মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১২

ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

১৩

বীরগঞ্জে আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ.

১৪

পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুনের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ১৬৪ ধারায় জবানবন্দি

১৫

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুললেন নেতাকর্মীরা

১৬

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

১৭

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান গ্রে/ফতার

১৮

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে

১৯

গদখালীর ফুলের রাজ্য থেকে চার মাসে আড়াইশ’ কোটি টাকা বাণিজ্যের আশা

২০