নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ

আশুলিয়ার জিরাবোতে একটি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়ার জিরাবো পুকুরপাড় এলাকায় ‘অরুণিমা’ নামের একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে নির্ধারিত সময়ে শ্রমিকেরা বিভিন্ন কারখানায় উপস্থিত হয়ে কাজে যোগ দেন। পরে জিরাবো পুকুরপাড় এলাকার অরুণিমা কারখানায় শ্রমিকেরা কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। তবে ছুটির পরও শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও কাচের টুকরো নিক্ষেপ করেন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অরুণিমা কারখানাটি কিছুদিন বন্ধ থাকার পর গত দুই দিন ধরে পুনরায় চালু হয়। বৃহস্পতিবার সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। কিন্তু শ্রমিকদের একটি অংশ ভেতরে অবস্থান করে হইচই করতে থাকেন। খবর পেয়ে শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও বিশেষ টিম ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার আহ্বান জানালেও তারা ওপর থেকে ইট-পাটকেল ও কাচের টুকরো নিক্ষেপ করতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। সেখান থেকে সরে যাওয়ার পর পুলিশের অবস্থান করা স্থানে থাকা দুটি গাড়ির কাচ ভাঙচুর করেন শ্রমিকেরা। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যের মাথায় আঘাত লেগেছে এবং তারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে হাত কেটে আহত আরেক পুলিশ সদস্যকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান থাকলেও বৃহস্পতিবার মোট ৬৫টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইন ১৩(১) ধারায় ২৮টি এবং কর্মবিরতির কারণে ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা উপস্থিত থাকলেও কাজে যোগ না দেওয়ায় আরও ১৮টি কারখানা বন্ধ রয়েছে। বাকি ১৩টি কারখানা বন্ধ থাকার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন। কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

১

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

২

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

৩

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৪

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

৫

রিয়াদে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত

৬

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নি/হত, আ/হত ১

৭

দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের আইন করল ইন্দোনেশিয়া

৮

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

৯

নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১০

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে কৃষকের ভাগ্য বদল

১২

মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৩

ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

১৪

বীরগঞ্জে আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ.

১৫

পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুনের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ১৬৪ ধারায় জবানবন্দি

১৬

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুললেন নেতাকর্মীরা

১৭

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

১৮

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান গ্রে/ফতার

১৯

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে

২০