সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর থাকা রিয়াদের একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছে।
কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে সৌদি আরব।
নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র এএফপিকে বলেন, ‘ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালাগুলোও উড়ে গেছে।’
রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আরও দুইটি সূত্র ভবনটির ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। ৮০ তলা ভবনটি রিয়াদের আর্থিক জেলার সবচেয়ে উঁচু ভবন।
মন্তব্য করুন