মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা:
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা বাইশগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য ও উসকানিমূলক কথা বার্তার প্রতিবাদে বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ মোক্তার হোসেন বাসেত এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মান্দার গাঁও বাজারে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ওয়ালী খান সুমন, যুবদলনেতা বাচ্চু,শাহপরান,ছাএদলনেতা জাবেদসহ আরো অনেকে বাইশগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন বাসেত বলেন- বাইশগাঁও ইউনিয়ন একটি শান্তি প্রিয় ইউনিয়ন এ ইউনিয়নকে কেউ অশান্তি করার চেষ্টা করবেন না। বাইশগাঁও ইউনিয়নে কোন ফ্যাসিষ্ট( আওয়ামী লীগ, যুবলীগ ও ছাএলীগ) সন্ত্রাস ওব নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে। তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।
মন্তব্য করুন