নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের রামগতিতে ৩২ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬ টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ের শুরুতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে।

আজ সকাল থেকে ঢাকায় পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

১

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

২

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

৩

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৪

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

৫

রিয়াদে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত

৬

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নি/হত, আ/হত ১

৭

দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের আইন করল ইন্দোনেশিয়া

৮

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

৯

নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১০

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে কৃষকের ভাগ্য বদল

১২

মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৩

ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

১৪

বীরগঞ্জে আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ.

১৫

পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুনের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ১৬৪ ধারায় জবানবন্দি

১৬

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুললেন নেতাকর্মীরা

১৭

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

১৮

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান গ্রে/ফতার

১৯

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে

২০