নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

গদখালীর ফুলের রাজ্য থেকে চার মাসে আড়াইশ’ কোটি টাকা বাণিজ্যের আশা

আসছে শীতকাল। নানা উৎসবের সময় এখন। বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছাড়াও রয়েছে ঘরে ঘরে বিয়ে ও জন্মদিনের উৎসব। নানা পালা-পর্বন। এসব উৎসবে কাঁচা ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে।

এসব উৎসবকে সামনে রেখেই রঙিন হয়ে উঠেছে গদখালীর ফুলের রাজ্য। আগামী চার মাসে আড়াইশ’ কোটি টাকার ফুল কেনা-বেঁচার আশা করছেন ‘ফুলের রাজ্য’ হিসেবে খ্যাতি পাওয়া যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা।

ফুল চাষিদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফুলের ফলন ভালো হয়েছে। গতবারের মতো এবারও ফুলের ভালো দাম পাবেন বলে আশা করছেন তারা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে যশোরের ঝিকরগাছা উপজেলার প্রায় ছয় হাজার কৃষক ৫৭১ হেক্টর জমিতে নানারকম ফুলের চাষ করেছেন। উপজেলার গদখালী, পানিসারা, হাঁড়িয়া, পটুয়াপাড়া, বর্ণি, নীলকণ্ঠনগর, শিওরদাহ, নারাঙ্গালী, নির্বাসখোলা, টাওরা, নাভারণ, বাওসাসহ অন্তত ৪৩ টি গ্রামের মাঠে ফুলের ক্ষেতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বিশেষ দিবসগুলোকে সামনে রেখে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাঁদা, জারবেরা, হাসনাহেনা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, টিউলিপ, দোলনচাপার রূপ, রং, গন্ধে কয়েকদিনের মধ্যেই হেসে উঠবে এসব ফুলের ক্ষেত।

পানিসারা গ্রামের ফুলচাষি সাঈদ আলী সর্দার এক বিঘা জমিতে রজনীগন্ধা ফুলের চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও ফলন ভাল হয়েছে। তিনি বলেন, ‘গতবার রজনীগন্ধার প্রতি স্টিকের দাম ছিল ৫ থেকে ৬ টাকা। এবারও ভালো দাম পাব বলে আশা করছি।’

কুলিয়া গ্রামের বিল্লাল হোসেন চন্দ্রমল্লিকার পাশাপাশি ঝাউ, পাতাবাহার ও গাঁদা ফুলের চাষ করেছেন। তিনি বলেন, ‘আবহাওয়া যদি এখনকার মতো ভালো থাকে, ফুলের ফলনও ভালো হবে।’

পানিসারা গ্রামের আজিজুল সর্দার ১৫ কাঠা জমিতে জারবেরা, এক বিঘায় গোলাপ, ১০ কাঠায় চন্দ্রমল্লিকা এবং দুই বিঘায় ঝাউয়ের চাষ করেছেন। তিনি বলেন, ‘যে কোনো ফুল চাষ শুরুর তিন মাসের মধ্যে বাজারে ওঠানো যায়। সে কারণে বিশেষ দিবসগুলোকে সামনে রেখে আড়াই থেকে তিন মাস আগে আমরা মাঠে চাষ শুরু করি।’

পটুয়াপাড়ার রমজান আলী এবার গোলাপ, কামিনী পাতা ও রথস্টিকের চাষ করেছেন। ৩০ বছর ধরে ফুলচাষ করা রমজান আলী গত তিন বছর ধরে গদখালী বাজারে ফুলের ব্যবসাও করছেন। নিজের ক্ষেতের ফুলের পাশাপাশি অন্য ফুলচাষিদের ফুল ক্রয় করেন তিনি। এরপর বিভিন্ন জেলার ফুল ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার নিয়ে তাদের চাহিদা অনুযায়ী ফুল পাঠিয়ে দেন। রমজান আলী বলেন, ‘প্রত্যেক সিজেনেই কিছু ফুলের দাম বেশি থাকে, কিছু ফুলের দাম পাওয়া যায় না। তাই কয়েক ধরনের ফুলের চাষ করলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে না।’

পানিসারা গ্রামের শফিকুল ইসলাম দুই বিঘা জমিতে পলিশেড দিয়ে তার মধ্যে জারবেরা ফুলের চাষ করেছেন। জমিতে নিড়ানি দেওয়া, গাছের মরা পাতা ভাঙা, কীটনাশক আর সার ছিটানোয় ব্যস্ত সময় পার করছেন তিনি। এক মাসের মধ্যেই তিনি জারবেরা ফুল বাজারে তুলতে পারবেন বলে আশা করছেন।

পটুয়াপাড়ার মঞ্জুর আলম রজনীগন্ধার পাশাপাশি জারবেরা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, গাঁদা ও লিলিয়াম ফুলের চাষ করেছেন। তিনি বলেন, ‘গত বছর ফুলের দাম খুব ভালো পেয়েছিলাম। এবারও সব ফুলের ফলন ভালো হয়েছে।

বর্তমানে গদখালী বাজারে জাত ও মানভেদে প্রতি পিস গোলাপ চার থেকে ছয় টাকায় বিক্রি হচ্ছে। গ্লাডিওলাস ১০ থেকে ১৮টাকা, জারবেরা ৮ থেকে ১৫টাকা এবং রজনীগন্ধা ৩ থেকে ৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১০০ চন্দ্রমল্লিকা ৩৫০ থেকে ৪০০ টাকা, গাঁদা প্রতি হাজার ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলের ডালি সাজানোয় ব্যবহৃত কামিনী পাতার প্রতি আঁটি ৫৫টাকা, জিপসির আঁটি ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। রথস্টিকের বান্ডিল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। চাহিদা ও সরবরাহের ওপর এই দাম প্রায় প্রতিদিনই ওঠানামা করে। বিশেষ দিবসগুলোর আগে দাম অনেক বেড়ে যায়।

যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, গত বছর গদখালীর চাষীরা যে পরিমাণ ফুল উৎপাদন করেছিলেন, তাতে ৫০০ কোটি টাকার কেনা-বেঁচা হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ফুলের ভরা মৌসুমের মধ্যে জাতীয় নির্বাচন পড়ে যাওয়ায় ফুল বিক্রি কিছুটা কম হয়। সবকিছু ঠিক থাকলে এ বছরও গদখালীতে ৫০০ কোটি টাকার ফুল কেনা-বেঁচা হবে। এর মধ্যে আগামী চার মাসের বিশেষ দিবসগুলোতেই ২৫০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করি।

তিনি বলেন, ‘কয়েকটা বিশেষ দিবস রমজান মাসে হওয়ায় বিক্রি কিছুটা কমতে পারে। এছাড়া সারের জন্য চাষীদের অনেক দূরে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে।’ অন্যান্য ফসল চাষীদের মতো ফুলচাষিদের জন্যও আলাদাভাবে সার বরাদ্দের দাবি জানান তিনি। বিদেশ থেকে কৃত্রিম ফুলের আমদানী হওয়ার কারণেও ফুলচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি কৃত্রিম ফুলের আমদানি নিষিদ্ধের আহ্বান জানান।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, সারের পর্যাপ্ত মজুত আছে। কোনো কৃষক সার না পেলে কৃষি অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ফুলচাষিদের সার, পানি ও কীটনাশক ব্যবস্থাপনার ওপর নিয়মিত পরামর্শ দেওয়া হয়। তাছাড়া এবার গদখালী এলাকায় ফুলের কয়েকটা প্রদর্শনী প্লটও করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী

১

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

২

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

৩

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৪

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

৫

রিয়াদে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত

৬

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নি/হত, আ/হত ১

৭

দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের আইন করল ইন্দোনেশিয়া

৮

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

৯

নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১০

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে কৃষকের ভাগ্য বদল

১২

মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৩

ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

১৪

বীরগঞ্জে আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ.

১৫

পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুনের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ১৬৪ ধারায় জবানবন্দি

১৬

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুললেন নেতাকর্মীরা

১৭

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

১৮

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান গ্রে/ফতার

১৯

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে

২০