মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা-পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যর প্রতিবাদে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেছে।
উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোজাহেদুল ইসলাম মাজু, যুগ্ন সম্পাদক ও সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল, যুবদল আহবায়ক আসাদুল ইসলাম দুলাল, যুগ্ন আহবায়ক ও মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন,
পৌর যুবদল আহবায়ক আরিফ মাসুম পল্লব, আব্দুল জব্বার, তাজুল ইসলাম তাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে শত শত নেতা-কর্মী, সমর্থকেরা অংশ নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।
মন্তব্য করুন