নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

বেনাপোলে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে, চ্যাম্পিয়ন পুরস্কার দেড় লাখ টাকা

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :

ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস আর ফুটবল মাঠের উত্তেজনা ছড়াতে বেনাপোলে শুরু হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।

আগামী ৫ ডিসেম্বর সম্ভাব্য তারিখ নির্ধারণ করে বেনাপোল বলফিল্ড মাঠে আট দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে এ টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে দেড় লাখ টাকা প্রাইজমানি ও দৃষ্টিনন্দন ট্রফি। রানার্সআপ দল পাবে এক লাখ টাকা প্রাইজমানি ও ট্রফি। বেনাপোল ক্রীড়া একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের জন্যও থাকছে পৃথক পুরস্কার। দর্শকদের জন্য খেলা উপভোগের সুযোগ থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ মাঠে প্রবেশে কোনো টিকিট বা প্রবেশমূল্য লাগবে না। টুর্নামেন্টের মূল স্লোগান-‘যদি থাকো মাঠে, মাদক ডাকিবেনা তোমাকে’। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। টুর্নামেন্টকে সামনে রেখে বেনাপোল বলফিল্ড মাঠের সংস্কার ও প্রস্তুতির কাজ চলছে। মাঠের উঁচু-নিচু স্থান সমান করতে মাটি ফেলা হচ্ছে। পাশাপাশি মাঠের পরিচর্যা ও খেলার উপযোগী করে তুলতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরর মাঠের সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং বেনাপোল ক্রীড়া একাডেমির সভাপতি ইমদাদুল হক ইমদাদ। এ সময় তিনি মাঠের উন্নয়নকাজের সার্বিক দিকনির্দেশনা ও তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, সদস্য মফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মনির হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সনি, ছাত্রদল সদস্য শাওন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী যুবসমাজ।

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ সংস্কারের কাজ শেষ হওয়ার পরপরই টুর্নামেন্টের চূড়ান্ত খেলার সূচি ঘোষণা করা হবে।

তবে আগামী ৫ ডিসেম্বর সম্ভাব্য উদ্বোধনী খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় শ্রমিকদের ইট-পাটকেলে ৩ পুলিশ আহত, ২ গাড়ি ভাঙচুর

১

নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে নির্বাচনী পরামর্শ সভা

২

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৩

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ডিমলায় যুবদলের বিক্ষোভ

৪

রিয়াদে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত

৫

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নি/হত, আ/হত ১

৬

দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দের আইন করল ইন্দোনেশিয়া

৭

জাতীয় ব্যাডমিন্টনে শিরোপাজয়ী রাজিনের স্বপ্ন এশিয়াডে স্বর্ণ জয়

৮

নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ

৯

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

১০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কমলা চাষে কৃষকের ভাগ্য বদল

১১

মনোহরগঞ্জের বাইশগাঁও ইউনিয়নে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১২

ডিমলায় দেড় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

১৩

বীরগঞ্জে আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ.

১৪

পাঁচ বছর পর তৃতীয় লিঙ্গের ব্যক্তি খুনের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ১৬৪ ধারায় জবানবন্দি

১৫

কোটালীপাড়ায় আড়াই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুললেন নেতাকর্মীরা

১৬

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

১৭

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান গ্রে/ফতার

১৮

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে

১৯

গদখালীর ফুলের রাজ্য থেকে চার মাসে আড়াইশ’ কোটি টাকা বাণিজ্যের আশা

২০