নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : বাণিজ্যমন্ত্রী

 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয়। তবে রাজনীতির পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে।

কোনোভাবেই এসব অপরাধের ক্ষেত্রে আপস করা যাবে না। সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবনিযুক্ত পিপি ও জিপিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, পিপি, জিপি, এজিপি ও এপিপিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থী মানুষের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আইনি অবস্থান সুদৃঢ় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে হয়রানি ও দুর্ভোগের শিকার না হন।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, মাদক ও অনলাইন জুয়া সমাজের জন্য ভয়াবহ সমস্যা। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে, যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা সহজে জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে।

মন্ত্রী বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এটি তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক ক্ষতিকর। সমাজে সংঘটিত অপরাধের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে মাদকের সম্পৃক্ততা রয়েছে। অন্যদিকে অনলাইন জুয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনলাইন জুয়ার কারণে অনেকেই সারাদিনের উপার্জন হারাচ্ছেন। এর নেতিবাচক প্রভাব পড়ছে তাদের পরিবারে, বিশেষ করে স্ত্রী ও সন্তানদের ওপর। তাই মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত মামলাগুলোতে সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, পিপি মমিনুল ইসলাম মমিনসহ আইনজীবী ফোরামের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক

১

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

২

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা ইউক্রেনের

৩

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃ/ত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

৪

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

৫

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

৬

নওগাঁয় সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষের অভিযোগে এক কৃষক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

৭

সখীপুরে মাদকের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মবের শিকার চারজন সাংবাদিক, আদালতে প্রেরণ

৮

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

৯

মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার ৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

১১

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি করে সারে চার কোটি টাকা আত্মসাথের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

১৩

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

নবীনগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী কর্মসূচি, শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

১৬

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

১৮

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

১৯

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ৭টি

২০