নিউজ ডেস্ক
২১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

গেরা সুন্দরী কলা চাষে স্বাবলম্বী সুনামগঞ্জের শাহ আলম

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি গ্রামের পরিশ্রমী যুবক শাহ আলম (৩৮)। এ গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী।

মথুরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও মা গৃহিণী হামিদা বেগমের বড় সন্তান শাহ আলম। তারা ২ ভাই ও ৫ বোন। ৯ সদস্যের পরিবার নিয়ে দারিদ্রতার মধ্যদিয়েই তিনি বড় হয়েছেন।

দারিদ্রতার কারণে শাহ আলমের পড়াশোনা করার সুযোগ হয়নি। ছোট বেলা থেকেই বাবার সাথে কৃষিকাজ করতেন। তিনি স্থানীয় একটি করাত কলে (স’মিল) কাজ করতেন। একদিন এ করাতকলেই এক দুর্ঘটনায় তার দুই হাতের আঙ্গুল কেটে ক্ষত-বিক্ষত হয়। পরে দুই হাতের ৬টি আঙ্গুল কেটে ফেলতে হয়। অবশিষ্ট ৪টি তামার পাত দিয়ে ঢেকে রাখা হয়।

বার্ধক্যজনিত কারণে শাহ আলমের বাবা কৃষি কাজ ছেড়ে দেন। তার পর থেকে সংসারের দায়িত্ব কাঁেধ নেন শাহ আলম।

শাহ আলম বাসস’কে বলেন, তার হাতের আঙ্গুল না থাকায় কোনো কাজ করতে পারেন না। তাই তিনি নিজেই সিদ্বান্ত নিলেন কিছু একটা করার। আর এ চিন্তা ধেকেই তার বাড়ি সংলগ্ন বেশ কয়েক জনের জায়গা ইজারা নিয়ে কলার চাষ শুরু করেন তিনি। এভাবে ৪ বছর ধরে তিনি কলার চাষ করে স্বাবলম্বী। বর্তমানে তিনি একজন সফল কলা চাষী। কলা বিক্রি করে সংসারের চাহিদা মেটানোর পাশাপাশি তিনি কলা চাষের জন্য জমিও ক্রয় করেছেন।

তিনি জানান, ৮০ বছর বয়সে তার বৃদ্ধ বাবা মারা যাওয়ার পর সংসারের প্রয়োজনে তাকে বিয়ে করতে হয়। বর্তমানে তার স্ত্রীসহ ১ ছেলে ২ মেয়ে ও মা, ভাই-বোনদের ভরণপোষণের খরচ বহন করছেন। কলা বিক্রির উপার্জনের মাধ্যমেই ভাই-বোনদেরকে স্কুল-কলেজে লেখাপড়া করাচ্ছেন। তার একমাত্র আয়ের উৎস কলা চাষ।

এখন তার ১০টি কলার বাগান আছে। সব খরচ বাদে প্রতি মাসে ৫ হাজার টাকা আয় হয়। পরিবারের ভরণপোষণের পর বছরে তার ৫০ হাজার টাকা জমা থাকে।

তিনি জানান, কোনো প্রকার রাসায়নিক সার, কেমিক্যাল ছাড়াই শুধুমাত্র গোবর দিয়ে কলা চাষ করছেন। তার বাগানের উন্নতমানের গেরা সুন্দরী কলা জেলাজুড়ে বেশ জনপ্রিয়।

শাহ আলম বলেন, প্রতিদিন তিনি ৪০-৫০ হালি গেরা সুন্দরী কলা বিক্রি করছেন। পাইকারি দোকানদাররা তার বাগান থেকে প্রতিদিন কলা ক্রয় করে নিয়ে যান। পাশাপাশি মথুরকান্দি বাজারেও তার নিজস্ব দোকানে সুলভ মূল্যে কলা বিক্রি হচ্ছে। এছাড়া জেলা শহরেও এসে গেরা সুন্দরী কলা বিক্রি করছেন।

তার সঙ্গে আলাপকালে তিনি সাবলীলভাবে বলেন, আমি ফরমালিনমুক্ত (গেরা সুন্দরী) কলা জেলা শহরের মানুষদের খাওয়ানোর জন্য নিয়ে আসি। ভালো লাগে ফরমালিনমুক্ত কলা ক্রেতাদেরকে খাওয়াতে পেরে। রাত-দিন কলা চাষের উন্নতির জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

২০২৩ সাল থেকে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তিনি। সরকারি সহযোগিতা পেলে তার উৎপাদিত কলা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা সম্ভব হবে বলে জানান শাহ আলম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওমর ফারুক বাসস’কে জানান, জেলা পর্যায়ে কলা চাষের জন্য এখন কোনো বরাদ্দ নেই। বিশ্বম্ভরপুর উপজেলায় কলা চাষের বিষয়টি জেনেছি। চাষীরা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করলে কৃষি অফিস তাদের পরামর্শ দেবেন। এতে ফলনও ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বর : ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক ঐতিহাসিক অধ্যায়

১

প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি

২

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

৩

ইউরোপের নতুন দূতের প্রয়োজন নেই: শান্তি আলোচনায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী

৪

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ

৫

হামলায় ব্যবহৃত হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি ইরানের নিরাপত্তা প্রধানের

৬

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

৭

ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৮

ছাত্রলীগ নেতাকে আটক ঘিরে ধানমন্ডির বারে সংঘর্ষ, ছাত্রদলের ৩ নেতা আহত

৯

আইপিএলে ফেরার লড়াইয়ে মুস্তাফিজ, নিলামে বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার

১০

‘কলঙ্কিত সাবেক নেতা’ শেখ হাসিনা: দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের রায় তুলে ধরল দ্য গার্ডিয়ান

১১

নড়াইলে সাহায্যের আশ্বাসে তরুণীকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১২

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি, ২২ নভেম্বর থেকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

১৩

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

১৪

আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

১৬

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান

১৭

ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারের কল্যাণে রংপুরের কৃষকরা অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন

১৮

বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নিতে হয়েছিল ম্যাকটমিনেকে

১৯

ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত

২০