নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা ইউক্রেনের

 মাইন বিস্ফোরণে পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ইউক্রেনীয় সেনা ইয়েভগেন টানা দুই দিন ধরে যুদ্ধের সম্মুখসারিতে আটকে ছিলেন।

একপর্যায়ে তিনি বাঁচার আশাও প্রায় ছেড়ে দিয়েছিলেন। ঠিক তখনই এক সহযোদ্ধা তাকে জানান, আকাশপথে তার উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। তাকে উদ্ধার করতে আসছে একটি উড়ন্ত ড্রোন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপিকে ইয়েভগেন বলেন, ‘আমি বলেছিলাম, তুমি কি মজা করছ? নাকি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছ?’

বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন ইয়েভগেনের পদবি নিরাপত্তার কারণে প্রকাশ করেনি এএফপি।

তিনি ইউক্রেনের প্রথম দিকের কয়েকজন সেনার একজন, যাদের আকাশপথে চিকিৎসাসেবা ও উদ্ধারের জন্য বিশেষভাবে তৈরি ড্রোন ব্যবহার করে সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের প্রায় পাঁচ বছর পর ড্রোন আধুনিক যুদ্ধের ধরনই বদলে দিয়েছে।

যুদ্ধক্ষেত্রের আকাশ এখন মূলত ড্রোনের নিয়ন্ত্রণে। সম্মুখসারির কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে ‘কিল জোন’ বা মৃত্যুফাঁদ। সেখানে সামান্য নড়াচড়া চোখে পড়লেই দুই পক্ষের ড্রোন থেকে বিস্ফোরক ছুড়ে হামলা চালানো সম্ভব।

এ কারণে এই বিপজ্জনক এলাকায় আটকে পড়া আহত সেনাদের স্থলপথে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে ইউক্রেনের ড্রোন নির্মাতারা আহত সেনাদের উদ্ধারের জন্য বিশেষ উড়ন্ত ড্রোন তৈরি করছেন।

ইয়েভগেনকে যে ড্রোনটি উদ্ধার করেছে, সেটির নাম ‘স্টারগেট’। এটি তৈরি করেছে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান স্কাইফল। এখন পর্যন্ত তিনটি উদ্ধার অভিযানে ড্রোনটি ব্যবহার করা হয়েছে।

ড্রোনের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, গভীর রাতে ইয়েভগেন একটি বিশেষ কেবিনে উঠে বসছেন। এটি মূলত উড়ন্ত স্ট্রেচারের মতো, যার ওপর ঢাকনা লাগানো হয়।

তাকে নিয়ে ড্রোনটি যখন ফিরে যাচ্ছিল, তখন ওপর-নিচে সরবরাহ ও নজরদারির কাজে নিয়োজিত অন্যান্য ড্রোন উড়ছিল। রাতের আকাশে চাঁদের আলোয় সেগুলোর অবয়ব দেখা যাচ্ছিল।

ভয় লাগলেও আর কোনো বিকল্প ছিল না বলে জানান ইয়েভগেন।

কার্বন ফাইবার দিয়ে তৈরি এসব ড্রোন একটি গোপন হ্যাঙ্গারে সংযোজন করা হয়।

ইউক্রেনের কোড ৯.২ অ্যাসল্ট ব্রিগেডের এক কমান্ডারের অনুরোধ থেকেই আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোন তৈরির ধারণা আসে।

নাম প্রকাশ না করার শর্তে স্কাইফলের এক প্রতিনিধি এএফপিকে বলেন, ‘এক বছর পরই আমরা স্টারগেট তৈরি করতে সক্ষম হই।’

এর আগে বিপজ্জনক অবস্থান থেকে আহত সেনাদের সরিয়ে নিতে ইউক্রেন স্থলভিত্তিক ড্রোন ব্যবহার করত। তবে এসব ড্রোন ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলতে পারে।

নদী, মাইন পাতা এলাকা ও দুর্গম ভূখণ্ড অতিক্রম করা এগুলোর জন্য কঠিন।

প্রতিষ্ঠানটির ওই প্রতিনিধি বলেন, ‘এগুলো সহজেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।’

অন্যদিকে, স্টারগেট ঘণ্টায় ১০৫ কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি সর্বোচ্চ ১৫০ কেজি ওজন বহন করতে পারে ও একটানা ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম।

প্রতিটি ড্রোন তৈরিতে খরচ হয় প্রায় ৫০ হাজার ডলার।

কারখানার ভেতরে একটি দীর্ঘ পথের দুই পাশে কয়েকটি স্টারগেট ড্রোন সাজিয়ে রাখা হয়েছে।

২০২৬ সালের শেষ নাগাদ প্রতি মাসে এক হাজার ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে স্কাইফল।

কারখানার বাইরে একটি পরীক্ষামূলক উড্ডয়নও চালানো হয়। প্রায় ৪০০ কেজি ওজনের ড্রোনটি বিকট শব্দ তুলে আকাশে উড়ে যায়।

ড্রোনটির নিয়ন্ত্রণে ছিলেন প্রশিক্ষণরত কয়েকজন পাইলট।

ইয়েভগেনকে উদ্ধার করা ড্রোনের পাইলট এএফপিকে বলেন, ‘আমি যখন তাকে ড্রোনে তুলে নিলাম, তখন সবাই একেবারে চুপ হয়ে গেল।’

‘কেভিএন’ কলসাইন ব্যবহারকারী ওই পাইলট আরও বলেন, ‘চারদিকে শুধু নীরবতা। লাইব্রেরির মতো নিস্তব্ধতা। এবার ড্রোনে একজন মানুষ ছিল।’

উড্ডয়নের আগে রাশিয়ার কয়েকটি হামলাকারী ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ায় অভিযান স্থগিত করতে হয়।

দ্বিতীয়বার চেষ্টা করেও অভিযান শুরু করা সম্ভব হয়নি।

তৃতীয়বারের চেষ্টায় অবশেষে ড্রোনটি উড্ডয়ন করে এবং প্রায় ১০০ মিটার উচ্চতায় উঠে যায়।

এ সময় রাশিয়ার ইলেকট্রনিক জ্যামার সাময়িকভাবে পাইলট কেভিএনের সঙ্গে ড্রোনটির যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

কয়েক সেকেন্ড পর ড্রোনের ভেতরে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়। পরে আবার যোগাযোগ স্থাপিত হলে পাইলট নিয়ন্ত্রণ ফিরে পান।

পুরো উদ্ধার অভিযান শেষ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে।

নতুন এই প্রযুক্তি নিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী আশাবাদী।

নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক কর্মকর্তা বলেন, ‘এই ব্যবস্থার কার্যকারিতা ভালোভাবে মূল্যায়ন করতে যুদ্ধক্ষেত্রে আরও কিছু অভিযান চালানোর অভিজ্ঞতা প্রয়োজন।’

ড্রোন পাইলট কেভিএনের মতে, এই প্রযুক্তি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রযুক্তির সহায়তায় আহত সেনাদের আবার তাদের পরিবারের কাছে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।

বর্তমানে ধর্মপ্রচারক হিসেবে কাজ করছেন ইয়েভগেন।

ইয়েভগেন বলেন, ‘আমি তাদের বার্তা পাঠিয়ে বোঝানোর চেষ্টা করি, ভয় পাওয়ার কিছু নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক

১

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

২

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা ইউক্রেনের

৩

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃ/ত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

৪

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

৫

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

৬

নওগাঁয় সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষের অভিযোগে এক কৃষক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

৭

সখীপুরে মাদকের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মবের শিকার চারজন সাংবাদিক, আদালতে প্রেরণ

৮

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

৯

মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার ৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

১১

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি করে সারে চার কোটি টাকা আত্মসাথের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

১৩

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

নবীনগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী কর্মসূচি, শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

১৬

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

১৮

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

১৯

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ৭টি

২০