নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে ৫০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন আজ সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে প্রায় ৯০ হাজার টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়, এ প্রকল্প বাস্তবায়নে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২২ লাখ ৯৯ হাজার ৯৭৬ টাকা ৬৯ পয়সা। এই সোলার প্যানেলে প্রতিদিন ২০০ ইউনিট বিদ্যুৎ তৈরি হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি পেয়েছে ইঞ্জিনিয়ার্স প্যাক বাংলাদেশ লিমিটেড। মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবায়নে জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঝালকাঠি শাখার নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, নেট মিটারিং ব্যবস্থায় ছাদে সোলার প্যানেল স্থাপন করে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা ৫০ পয়সা। যা তিন মাস পরপর ব্যাংক হিসাবে দেওয়া হবে। নতুন উদ্যোক্তারাও রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার হিসেবে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ট্রেড লাইসেন্স, টিআইএন, ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি ও হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট প্রয়োজন। আবেদন ফি ৫০০ টাকা। তালিকাভুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত। বিশেষ প্রণোদনা পেতে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সোলার সিস্টেম চালু করতে হবে। এ সুবিধা কার্যকর থাকবে ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক

১

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

২

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা ইউক্রেনের

৩

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃ/ত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

৪

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

৫

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

৬

নওগাঁয় সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষের অভিযোগে এক কৃষক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

৭

সখীপুরে মাদকের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মবের শিকার চারজন সাংবাদিক, আদালতে প্রেরণ

৮

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

৯

মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার ৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

১১

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি করে সারে চার কোটি টাকা আত্মসাথের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

১৩

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

নবীনগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী কর্মসূচি, শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

১৬

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

১৮

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

১৯

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ৭টি

২০