নিউজ ডেস্ক
১১ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি

চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র‌্যাপিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা চালানে সিগারেট তৈরি ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনের একটি উৎপাদন লাইন শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

ঢাকার মিরপুরের আমদানিকারক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড (বিআইএন ০০৯০৩৫৩৪৪-০৪০১) সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে ছয়টি প্যাকেজের পণ্যকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা করা হয়। এতে প্যাকিং ও র‌্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছে।

সিআইআইডির পরীক্ষায় চালানটিতে এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‌্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সেলোফেন ওভারর‌্যাপার শনাক্ত হয়। অর্থাৎ, প্যাকেটজাতকরণের সরঞ্জামের পাশাপাশি সিগারেট তৈরির মূল মেশিনও চালানটিতে রয়েছে।

আমদানি নথিতে চালানটির ঘোষিত মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। এর বিপরীতে সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক তুলনামূলক মূল্য ৪ লাখ ৪৩ হাজার ডলার উল্লেখ করা হয়েছে, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। তবে মেশিনের মডেল, বয়স ও অবস্থা এবং তুলনীয় আমদানি মূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করা হবে।

চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের দায়িত্বে রয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড। সিআইআইডির তথ্য অনুযায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন ও তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ।

অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, সিগারেট উৎপাদনের মেশিন দেশের প্রায় ২৯টি উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে আমদানি হওয়া সমীচীন। এ ক্ষেত্রে আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন।

সিআইআইডির মতে, যথাযথ যাচাই ছাড়া এ ধরনের যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে সুপরিচিত ব্র্যান্ডের নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতের ঝুঁকি তৈরি হতে পারে। এতে ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারেন এবং সরকার রাজস্ব হারাতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, চালানটির পণ্যের সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহারসহ সার্বিক বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। সিগারেট খাতে যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করা এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণ রোধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি

১

সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

২

ইউরোপের নতুন দূতের প্রয়োজন নেই: শান্তি আলোচনায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী

৩

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ : ড. সাইমুম পারভেজ

৪

হামলায় ব্যবহৃত হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি ইরানের নিরাপত্তা প্রধানের

৫

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

৬

ডিমলায় পৈতৃক জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৭

ছাত্রলীগ নেতাকে আটক ঘিরে ধানমন্ডির বারে সংঘর্ষ, ছাত্রদলের ৩ নেতা আহত

৮

আইপিএলে ফেরার লড়াইয়ে মুস্তাফিজ, নিলামে বাংলাদেশের আরও ছয় ক্রিকেটার

৯

‘কলঙ্কিত সাবেক নেতা’ শেখ হাসিনা: দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের রায় তুলে ধরল দ্য গার্ডিয়ান

১০

নড়াইলে সাহায্যের আশ্বাসে তরুণীকে চার দিন আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

১১

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি, ২২ নভেম্বর থেকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ

১২

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৫ গ্রাম হেরোইন ও দুটি ইজিবাইকসহ আটক ৩

১৩

আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম

১৪

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

১৫

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে হবে : ইউজিসি চেয়ারম্যান

১৬

ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারের কল্যাণে রংপুরের কৃষকরা অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন

১৭

বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নিতে হয়েছিল ম্যাকটমিনেকে

১৮

ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত

১৯

ঠিকাদারের খুশি: উপহার নাকি ঘুষ, আইন কী বলে?

২০