নিউজ ডেস্ক
২০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

অনুন্নত যোগাযোগ ব্যবস্থা,আর শিক্ষার প্রসারে পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠির সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার সবকটি সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২০০ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি এই তিনটি সংগঠনের আয়োজনে দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে এসব কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পুরো কেন্দ্র জুড়ে ছিল উৎসবমুখর এক আনন্দঘন পরিবেশ। ছোট ছোট মুখে বড় স্বপ্নের ঝিলিক, অভিভাবকদের চোখে আশার আলো সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক ও দানবীর জামিল চৌধুরী। পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন দিরাইয়ের কৃতি সন্তান সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন, আব্দুল আলিম, প্রাথমিক শিক্ষক,বকুল রায়, নুরুল হক, বকুল বণিক, সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনোজ কান্তি পুরকায়স্থ, সচিব অনুপম দাস ও যুগ্ম সচিব যোগ প্রভাত দাস চয়ন। দূর লন্ডন থেকে মোবাইলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মোছাঃ কুলসুম বিবির সুযোগ্য সন্তান মোঃ রাসিকুল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ দিরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসান এর কক্ষে যান। প্রধান শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে সবাইকে আপ্যায়িত করেন এবং স্কুলের বিভিন্ন সমস্যাদি নিয়ে জনাব জামিল চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন।

এ ব্যাপারে দিরাই লোকনাথ সরলা কুমুদ রেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ন দাস বলেন,আপনাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। প্রায় দুই যুগ ধরে আমরা প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছি। আমাদের চলার পথে অনেক ভুল-ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই তিনি প্রত্যাশা করেন।

এ ব্যাপারে দিরাইয়ের কৃতি সন্তান সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন বলেন প্রায় দুইযুগ ধরে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি এই তিনটি সংগঠনের নেতৃবৃন্দরা অবহেলিত জনপদ দিরাইয়ে আলোকিত আগামীর পথে দুই যুগের এক মহৎ যাত্রা শুরু করেছেন। ফলে এই অঞ্চলের তোমলমতি শিশুকিশোরদের স্কুলমুখি করতে প্রাথমিক শিক্ষাই একটি শিশুর জীবনের প্রথম ভিত। সেই ভিতকে মজবুত করতে প্রায় দুই যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এই ফাউন্ডেশনের অবদান আজ সবার কাছে প্রশংসিত, সমাদৃত। তারই ধারাবাহিকতায়, প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে এই পপ্রাথমিক বৃত্তিপরীক্ষা। তিনি আশাবাদ ব্যক্ত করেন,এই লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি ফাউন্ডেশন শিক্সার্রে প্রসারে তাদের এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আমাবাদ ব্যক্ত করেন।

এ ব্যাপারে বিশিষ্ঠ সমাজসেবক ও দানশীল ব্যাক্তিত্ব জামিল চৌধুরী পরীক্ষা চালাকালীন সময়ে স্কুল পরিদর্শনে এসে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন,এক সময় তিনিই এই স্কুলের ছাত্র ছিলেন এবং তিনি হাতেখড়ি পাঠশালা জীবনে তিনি এই স্কুলেই পড়াশোনা করেছেন। অনেকক্ষণ তিনি স্মৃতির বাতাসে ভেসে বেড়িয়েছেন। শতবর্ষী এই স্কুলের সদ্য সরকারিকরণের ঘোষণাকে তিনি স্বাগত জানিয়েছেন। এই উদ্যোগ শুধু একটি পরীক্ষা নয়, এটা আগামী প্রজন্মের স্বঁপ্ন গড়ার এক মহৎ প্রয়াস বলে মনে করেন তিনি ।যাঁরা এই মহৎ কাজের পেছনে আছেন, তাঁদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি এমন মহতী উদ্যোগে তাদের পাশে থেকে সবধরনের সহযোগিতা করার ্আশ^াস প্রদান করেন এবং বলেন আসুন, আমরা সবাই মিলে এখান থেকে শিক্ষার আলো ছড়িয়ে দেই পুরো হাওর বেস্টিত সুনামগঞ্জ জেলায়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক

১

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

২

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা ইউক্রেনের

৩

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃ/ত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

৪

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

৫

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

৬

নওগাঁয় সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষের অভিযোগে এক কৃষক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

৭

সখীপুরে মাদকের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মবের শিকার চারজন সাংবাদিক, আদালতে প্রেরণ

৮

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

৯

মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার ৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

১১

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি করে সারে চার কোটি টাকা আত্মসাথের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

১৩

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

নবীনগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী কর্মসূচি, শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

১৬

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

১৮

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

১৯

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ৭টি

২০