নিউজ ডেস্ক
৩১ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত হচ্ছে।

 

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে দিবসটি উদযাপনে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘টেকসই উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের যথাযথ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।’

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ ও কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়ে আমাদের শিল্প ও সেবা খাতকে আরো প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি শিল্প ও সেবা খাতের সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি।’

বাণীতে তিনি আরও উল্লেখ করেন, ‘ডিজিটাল অর্থনীতি, উচ্চপ্রযুক্তির কর্মসংস্থান ও দক্ষতাভিত্তিক শিক্ষায় বিনিয়োগ বাড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ। সরকারের লক্ষ্য হলো আগামী ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা।’

এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১ (চিড়িয়াখানা রোড)-এর বিসিআইসি কলেজ প্রাঙ্গণে একটি র‌্যালি এবং ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি ইনোভেশন ফেয়ার’-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

১

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২০

২

কুমিল্লায় নির্মাণ সামগ্রী লুট ও চাঁদাবাজির চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী ‘কানা মমিন’ গ্রেফতার

৩

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

৪

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ছক? ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক গ্রেপ্তার, ঘনীভূত হচ্ছে রহস্য

৫

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

৬

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার উদ্যোগে সচেতনতা ক্যাম্প

৭

দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

৮

প্রত্যাশার পারদ ছুঁয়ে ‘দৃশ্যম দ্য কনক্লুশন’ একটি নিশ্চিত ব্লকবাস্টার: সমালোচকের রিভিউ

৯

২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ: প্রথম ম্যাচেই টাইগারদের সামনে ইংল্যান্ড, কেমন হলো বাংলাদেশের গ্রুপ?

১০

সোনার পদকের স্বপ্ন শেষ, মুস্তাফিজের পাশে লিটন

১১

অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ড: ঢাকা মহানগর উত্তরের তিন বিএনপি নেতা বহিষ্কার

১২

ফ্লাইদুবাইয়ের ককপিটে রক্তক্ষয়ী হামলা: শত প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট

১৩

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৪

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৫

ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

১৬

হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

১৭

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁ/জাসহ মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

১৯

টঙ্গীতে তাঁতী লীগ নেতা গ্রে/প্তার

২০