নিউজ ডেস্ক
১৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলা কিউআর লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, সরকারের এ উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যে কোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে এবং এর জন্য কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও বাংলা কিউআর কোড ভিত্তিক লেনদেন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে। এ ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যে কোনো ছোট ব্যবসায়ী যে কোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন। এর ফলে কাউকে আর কষ্ট করে নগদ টাকা বহন করতে হবে না। এতে লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুতই কাটিয়ে ওঠা যাবে । তিনি বলেন, বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ যা ইতোমধ্যে প্রমাণিত এবং সফল। বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

মন্ত্রী দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার এ সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১

ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

২

হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

৩

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

৪

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁ/জাসহ মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

৫

টঙ্গীতে তাঁতী লীগ নেতা গ্রে/প্তার

৬

মৃত্যুদণ্ড কার্যকর করতে চরম ব্যর্থতা! জোড়া প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মার্কিন নারী ক্রিস্টা পাইক

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৮

সাধারণের ধরাছোঁয়ার বাইরে গুগলের নতুন এআই ‘জেমিনি ৪ আর্গন’, উন্মুক্ত হলো শুধু বিশেষজ্ঞদের জন্য

৯

শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিচ্ছে ফ্রান্সের শিক্ষার্থীরা, নেপথ্যে কী?

১০

যশোর ভৈরব নদ থেকে নিখোঁজের ২১ ঘন্টা পর শিশুর ম/রদেহ উ/দ্ধার

১১

ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলা কিউআর লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

১২

সাভার থেকে ই/য়া/বাসহ ৪ মা/দক ব্যবসায়ীকে গ্রে/প্তার করেছে ডিবি

১৩

মমতার তৃণমূলের ৮০৪ কোটি রুপি আ/টকে, সুপ্রিম কোর্টে মিলল না অনুমতি

১৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৫

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আ/টক ৩

১৭

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

১৮

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

১৯

রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

২০