নিউজ ডেস্ক
১১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি’র ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সিনেট ভবনে ‘শেপিং দ্যা ফিউচার থ্রো এআই এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর মো. আসলাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. তারিকুল ইসলাম।

সম্মেলনের আহ্বায়ক তানজিম হাসান প্রাঙ্গনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সম্মেলনের সচিব ফারজানা মাহতাব সুজানা।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিমক সদস্য প্রফেসর মো. আসলাম হোসেন বলেন, বর্তমান সরকার উচ্চশিক্ষা ও গবেষণাকে বিশেষভাবে উৎসাহিত করার লক্ষ্যে ইতোমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এই সুযোগ গ্রহণ করে গবেষণা, বিশেষ করে উদ্ভাবনী গবেষণায় এগিয়ে আসতে তিনি গবেষকদের প্রতি আহ্বান জানান।

সম্মেলন উদ্বোধন করে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের জন্য এক আদর্শ প্রতিষ্ঠান। এখানের শিক্ষার্থীরা গবেষণাকে উৎসাহ দিতে যে সংগঠন গড়ে তুলেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।

তাদের কর্মকাণ্ডের উজ্জ্বল স্বাক্ষর দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন। আমাদের দেশে গবেষণায় কিছু সীমাবদ্ধতা আছে। শিক্ষার্থীরা সেসব কাটিয়ে উঠে যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা নিঃসন্দেহে অভিন্দনযোগ্য।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের কেন্দ্রে রয়েছে উচ্চশিক্ষা ও গবেষণা। রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এখানে গবেষকদের জন্য যে কর্মকাণ্ড পরিচালনা করছে তা আমাদের গবেষণার সংস্কৃতিতে এক নতুন ধারার সৃষ্টি করেছে যা অবশ্য প্রশংসনীয়।

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বলেন, অর্থবহ গবেষণার বিকাশ ঘটে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে পারস্পরিক আলোচনার ফলে। বিজ্ঞান ও প্রযুক্তির সাথে মানবিকবিদ্যা, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ইত্যাদির মেলবন্ধন ঘটিয়ে আমরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অনন্য দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী সমাধান গড়ে তুলতে পারি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতিসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের সহ-আহ্বায়ক মো. নাবিল বিন জাকির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন গবেষণা ও উদ্ভাবন প্রদর্শনী পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দুই দিনব্যাপী এই সম্মেলনের জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের ৮টি সেশনে ৭০টি প্রবন্ধ এবং পৃথক ৮টি সেশনে ৬৮টি পোস্টার উপস্থাপিত হবে বলে নির্ধারিত আছে।

সম্মেলনে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ নবীন গবেষক অংশ নিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১

ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

২

হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

৩

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

৪

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁ/জাসহ মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

৫

টঙ্গীতে তাঁতী লীগ নেতা গ্রে/প্তার

৬

মৃত্যুদণ্ড কার্যকর করতে চরম ব্যর্থতা! জোড়া প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মার্কিন নারী ক্রিস্টা পাইক

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৮

সাধারণের ধরাছোঁয়ার বাইরে গুগলের নতুন এআই ‘জেমিনি ৪ আর্গন’, উন্মুক্ত হলো শুধু বিশেষজ্ঞদের জন্য

৯

শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিচ্ছে ফ্রান্সের শিক্ষার্থীরা, নেপথ্যে কী?

১০

যশোর ভৈরব নদ থেকে নিখোঁজের ২১ ঘন্টা পর শিশুর ম/রদেহ উ/দ্ধার

১১

ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলা কিউআর লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

১২

সাভার থেকে ই/য়া/বাসহ ৪ মা/দক ব্যবসায়ীকে গ্রে/প্তার করেছে ডিবি

১৩

মমতার তৃণমূলের ৮০৪ কোটি রুপি আ/টকে, সুপ্রিম কোর্টে মিলল না অনুমতি

১৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৫

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আ/টক ৩

১৭

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

১৮

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

১৯

রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

২০