নিউজ ডেস্ক
৪৬ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

কুমিল্লায় নির্মাণ সামগ্রী লুট ও চাঁদাবাজির চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী ‘কানা মমিন’ গ্রেফতার

লিড নিউজ ২৪ ডেস্ক | কুমিল্লা
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬
কুমিল্লার কোতোয়ালী মডেল থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং জোরপূর্বক নির্মাণ সামগ্রী লুটের চেষ্টাকালে মমিন আহমেদ ভূঁইয়া প্রকাশ ‘কানা মমিন’ (৩৮) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ঠাকুরপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
এসআরবি-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সালমান ইবনে আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত কানা মমিন ঠাকুরপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে চাঁদা দাবি করে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদা না পেয়ে সে জোরপূর্বক রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাক নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। এসময় এসআরবি-১১ এর আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে।
গ্রেফতারকৃত মমিন আহমেদ ভূঁইয়া কুমিল্লার দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূঁইয়ার ছেলে।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে— গ্রেফতারকৃত আসামি একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। সে এবং তার অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঠাকুরপাড়াসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধ সংঘটন করে আসছিল। কানা মমিনের বিরুদ্ধে এর আগে কুমিল্লার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এসআরবি হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক সন্ত্রাস, চাঁদাবাজি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

১

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২০

২

কুমিল্লায় নির্মাণ সামগ্রী লুট ও চাঁদাবাজির চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী ‘কানা মমিন’ গ্রেফতার

৩

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

৪

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ছক? ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক গ্রেপ্তার, ঘনীভূত হচ্ছে রহস্য

৫

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

৬

ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী উত্তরা মডেল থানার উদ্যোগে সচেতনতা ক্যাম্প

৭

দেশের সর্বস্তরের মানুষের কাছে প্রযুক্তি ও সেবা পৌঁছে দিতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

৮

প্রত্যাশার পারদ ছুঁয়ে ‘দৃশ্যম দ্য কনক্লুশন’ একটি নিশ্চিত ব্লকবাস্টার: সমালোচকের রিভিউ

৯

২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ: প্রথম ম্যাচেই টাইগারদের সামনে ইংল্যান্ড, কেমন হলো বাংলাদেশের গ্রুপ?

১০

সোনার পদকের স্বপ্ন শেষ, মুস্তাফিজের পাশে লিটন

১১

অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ড: ঢাকা মহানগর উত্তরের তিন বিএনপি নেতা বহিষ্কার

১২

ফ্লাইদুবাইয়ের ককপিটে রক্তক্ষয়ী হামলা: শত প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ ভারতীয় পাইলট

১৩

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৪

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৫

ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

১৬

হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

১৭

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁ/জাসহ মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

১৯

টঙ্গীতে তাঁতী লীগ নেতা গ্রে/প্তার

২০