রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. রাকিব (১৯), মো. সিফাত (২৬), মো. শাওন (২০), মো. রায়হান (২০), রূপা আক্তার (৩০), জীবন (২৮), মো. রিয়াজ (৩০), সম্রাট (৩০), মো. হাসান (২৬), মো. নাজমুল হোসেন (৩২), পারভেজ (২৫), মো. সবুজ (২৩), মো. ইমন (২০), মো. শাওন (২২), মো. রমজান (২৮), মো. জায়েদ (১৯), মো. সাজ্জাদ (১৯), মো. রাজিব হোসেন (১৮), কামরুল (৩২) ও আলী আহাম্মদ শেখ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন