নিউজ ডেস্ক
১৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

সাভার থেকে ই/য়া/বাসহ ৪ মা/দক ব্যবসায়ীকে গ্রে/প্তার করেছে ডিবি

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃ

সাভারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে পরিবহন হিসাবে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৩১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে, বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার সাভার মডেল থানার বেদেপাড়া এলাকার মোঃ আওলাদ এর ছেলে মোঃ রায়হান (২০), একই এলাকার মৃত শামীম শেখের ছেলে মোঃ মিরাজুল ইসলাম (২২), ময়নাল মিয়ার ছেলে মোঃ রাজিব ইসলাম (২৬) ও মোঃ মঞ্জু মিয়া ছেলে মোঃ পারভেজ (২৩)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থানাধীন ডিপ মেশিন বাড্ডা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী চারজনকে গ্রেফতার করে। এ সময়ে মোঃ অমিত হাসান মোল্লা নামের একজন কৌশলে পালিয়ে যায়। পরে তাদের তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যাহার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। মাদক বিক্রির কাজে পরিবহন হিসাবে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১

ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

২

হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

৩

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

৪

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁ/জাসহ মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

৫

টঙ্গীতে তাঁতী লীগ নেতা গ্রে/প্তার

৬

মৃত্যুদণ্ড কার্যকর করতে চরম ব্যর্থতা! জোড়া প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মার্কিন নারী ক্রিস্টা পাইক

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৮

সাধারণের ধরাছোঁয়ার বাইরে গুগলের নতুন এআই ‘জেমিনি ৪ আর্গন’, উন্মুক্ত হলো শুধু বিশেষজ্ঞদের জন্য

৯

শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিচ্ছে ফ্রান্সের শিক্ষার্থীরা, নেপথ্যে কী?

১০

যশোর ভৈরব নদ থেকে নিখোঁজের ২১ ঘন্টা পর শিশুর ম/রদেহ উ/দ্ধার

১১

ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলা কিউআর লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

১২

সাভার থেকে ই/য়া/বাসহ ৪ মা/দক ব্যবসায়ীকে গ্রে/প্তার করেছে ডিবি

১৩

মমতার তৃণমূলের ৮০৪ কোটি রুপি আ/টকে, সুপ্রিম কোর্টে মিলল না অনুমতি

১৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৫

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আ/টক ৩

১৭

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

১৮

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

১৯

রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

২০