নিউজ ডেস্ক
১৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

মমতার তৃণমূলের ৮০৪ কোটি রুপি আ/টকে, সুপ্রিম কোর্টে মিলল না অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক | লিড নিউজ ২৪

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের চারটি ব্যাংক হিসাব চালুর আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের দেওয়া আগের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করে বৃহস্পতিবার (১ অক্টোবর) আবেদনটি খারিজ করেন দেশটির সর্বোচ্চ আদালত।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চারটি ব্যাংক হিসাব থেকে লেনদেনের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হিসাবগুলো পরিচালনার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের অংশ। এসব হিসাবে সম্মিলিতভাবে প্রায় ৮০৪ কোটি রুপি রয়েছে বলে আদালতে উল্লেখ করা হয়েছে।

এর আগে কলকাতা হাইকোর্টও চারটি ব্যাংক হিসাব পরিচালনার অনুমতি দেওয়ার আবেদন নাকচ করেছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনই এবার খারিজ করলেন সুপ্রিম কোর্ট।

তবে একই সঙ্গে সংশ্লিষ্ট মামলার শুনানি দ্রুত শেষ করতে কলকাতা হাইকোর্টকে নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত। ফলে চারটি ব্যাংক হিসাবের অর্থ ব্যবহারের বিষয়টি আপাতত আগের অবস্থাতেই থাকছে।

তৃণমূল কংগ্রেসের ব্যাংক হিসাব নিয়ে আইনি জটিলতার সূত্রপাত দলটির অভ্যন্তরীণ বিভাজন ও আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে। বিষয়টি নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টেও একাধিক আবেদন করা হয়।

তৃণমূলের আরও তিনটি ব্যাংক হিসাবের ক্ষেত্রে অবশ্য সীমিত পরিসরে অর্থ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। দলীয় কার্যক্রম পরিচালনা, কর্মীদের বেতনসহ নির্দিষ্ট দৈনন্দিন ব্যয় মেটাতে ওই হিসাবগুলো ব্যবহারের সুযোগ দেওয়া হয়।

সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশকে ওই তিনটি হিসাব থেকে নির্দিষ্ট ব্যয় চালিয়ে যাওয়ার সুযোগ বহাল রাখে। তৃণমূলের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে ভারতের নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে বলে আদালতের আগের আদেশে উল্লেখ করা হয়েছিল।

তবে নতুন করে আলোচনায় থাকা চারটি ব্যাংক হিসাবের ক্ষেত্রে একই ধরনের সুবিধা দেওয়া হয়নি। ফলে এসব হিসাবে থাকা বিপুল অর্থ আপাতত ব্যবহার করতে পারছে না মমতা নেতৃত্বাধীন তৃণমূল।

সুপ্রিম কোর্টের সর্বশেষ আদেশের ফলে চারটি ব্যাংক হিসাব চালুর বিষয়ে তৃণমূলের আবেদন আপাতত নিষ্পত্তি হলো না। পাশাপাশি দ্রুত শুনানি শেষ করার নির্দেশ থাকায় এখন কলকাতা হাইকোর্টের পরবর্তী কার্যক্রমের দিকে নজর থাকবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১

ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

২

হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

৩

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

৪

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁ/জাসহ মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

৫

টঙ্গীতে তাঁতী লীগ নেতা গ্রে/প্তার

৬

মৃত্যুদণ্ড কার্যকর করতে চরম ব্যর্থতা! জোড়া প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মার্কিন নারী ক্রিস্টা পাইক

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৮

সাধারণের ধরাছোঁয়ার বাইরে গুগলের নতুন এআই ‘জেমিনি ৪ আর্গন’, উন্মুক্ত হলো শুধু বিশেষজ্ঞদের জন্য

৯

শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিচ্ছে ফ্রান্সের শিক্ষার্থীরা, নেপথ্যে কী?

১০

যশোর ভৈরব নদ থেকে নিখোঁজের ২১ ঘন্টা পর শিশুর ম/রদেহ উ/দ্ধার

১১

ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলা কিউআর লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

১২

সাভার থেকে ই/য়া/বাসহ ৪ মা/দক ব্যবসায়ীকে গ্রে/প্তার করেছে ডিবি

১৩

মমতার তৃণমূলের ৮০৪ কোটি রুপি আ/টকে, সুপ্রিম কোর্টে মিলল না অনুমতি

১৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৫

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আ/টক ৩

১৭

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

১৮

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

১৯

রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

২০