আন্তর্জাতিক প্রবীণ দিবস-উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আকবর হোসেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, প্রতিবছর ১ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়।
মন্তব্য করুন