নিউজ ডেস্ক
১৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আ/টক ৩

জেলার সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজাসহ তিন নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন তৎপরতার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার একটি পেট্রল পাম্প থেকে ওই ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন-নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগ নেতা সোহাগ (৩৭) ও ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন (৩২)।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম বাসস’কে জানান, নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা গোপন মিটিংয়ে অংশ নিয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে বিষয়খালী বাজার পেরিয়ে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে একটি  পেট্রল পাম্প থেকে তিনজনকে আটক করা হয়। আটকদের মধ্যে একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। আরেকজন ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা। আটক অপর জন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শরিফুল ইসলাম বাসস’কে বলেন, আটক তিনজনকে জেলা ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নাশকতা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মামলা দায়েরের পর আটকদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবি রিসার্চ সোসাইটির ২য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

১

ফুটপাত পুনর্দখল হলে দ্বিগুণ শক্তিতে উচ্ছেদ : ডিএনসিসি প্রশাসক

২

হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক

৩

চাঁপাইনবাবগঞ্জ ৬ নং ওর্য়াডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

৪

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁ/জাসহ মাদক ব্যবসায়ী গ্রে/প্তার

৫

টঙ্গীতে তাঁতী লীগ নেতা গ্রে/প্তার

৬

মৃত্যুদণ্ড কার্যকর করতে চরম ব্যর্থতা! জোড়া প্রাণঘাতী ইনজেকশনেও বেঁচে গেলেন মার্কিন নারী ক্রিস্টা পাইক

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৮

সাধারণের ধরাছোঁয়ার বাইরে গুগলের নতুন এআই ‘জেমিনি ৪ আর্গন’, উন্মুক্ত হলো শুধু বিশেষজ্ঞদের জন্য

৯

শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিচ্ছে ফ্রান্সের শিক্ষার্থীরা, নেপথ্যে কী?

১০

যশোর ভৈরব নদ থেকে নিখোঁজের ২১ ঘন্টা পর শিশুর ম/রদেহ উ/দ্ধার

১১

ক্যাশলেস বাংলাদেশ গড়তে বাংলা কিউআর লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

১২

সাভার থেকে ই/য়া/বাসহ ৪ মা/দক ব্যবসায়ীকে গ্রে/প্তার করেছে ডিবি

১৩

মমতার তৃণমূলের ৮০৪ কোটি রুপি আ/টকে, সুপ্রিম কোর্টে মিলল না অনুমতি

১৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৫

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ আ/টক ৩

১৭

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

১৮

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

১৯

রাজবাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

২০