নিউজ ডেস্ক
২১ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ছবি তুলবে চশমা, কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা

 

প্রযুক্তি ডেস্ক | লিড নিউজ ২৪

চশমা দিয়েই ছবি তোলা, ভিডিও ধারণ কিংবা ভিন্ন ভাষায় কথা বলা মানুষের বক্তব্য তাৎক্ষণিক অনুবাদ করা যাবে। এমন সব সুবিধা নিয়ে নতুন প্রজন্মের স্মার্ট চশমা বাজারে এনেছে রে-ব্যান ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

‘রে-ব্যান মেটা জেনারেশন ৩’ নামের চশমাটি সম্প্রতি ফিলিপাইনের বাজারে উন্মোচন করা হয়েছে। আগের সংস্করণের তুলনায় নতুন এই চশমার নকশায় পরিবর্তন আনার পাশাপাশি বাড়ানো হয়েছে ব্যাটারির সক্ষমতা।

চশমাটিতে থাকা ক্যামেরা দিয়ে ৩কে আলট্রা এইচডি মানের ভিডিও ধারণ করা যাবে। এ জন্য ব্যবহারকারীকে হাতে কোনো স্মার্টফোন রাখতে হবে না। উন্নত মানের শব্দ ধারণ ও ভয়েস কমান্ড ব্যবহারের জন্য এতে যুক্ত করা হয়েছে ছয়টি মাইক্রোফোন।

তবে চশমাটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। মেটা এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা চোখের সামনে থাকা কোনো বস্তু, স্থাপনা কিংবা দৃশ্য সম্পর্কে প্রশ্ন করে তথ্য জানতে পারবেন। এমনকি অপরিচিত কোনো এলাকায় আশপাশের বিভিন্ন স্থান সম্পর্কেও তথ্য পাওয়া যাবে।

এ ছাড়া সরাসরি কথোপকথন অনুবাদ, বার্তা আদান-প্রদান ও প্রয়োজনীয় কাজের রিমাইন্ডার সেট করার সুবিধা রয়েছে চশমাটিতে। এসব সুবিধা সহজে ব্যবহারের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ অ্যাকশন বাটন।

নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, একবার পূর্ণ চার্জে চশমাটি সর্বোচ্চ ৯ ঘণ্টা ব্যবহার করা যাবে। দীর্ঘ সময় ব্যবহারের কথা মাথায় রেখে এর নকশাও আগের তুলনায় আরও পাতলা ও আরামদায়ক করা হয়েছে।

ওয়েফেয়ারার, অ্যাভিয়েটর ও জেনা—তিনটি ভিন্ন নকশায় পাওয়া যাচ্ছে নতুন এই স্মার্ট চশমা। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পাওয়ার লেন্স ব্যবহারকারীদের জন্যও নতুন সংস্করণের স্মার্ট চশমা এনেছে প্রতিষ্ঠান দুটি।

ফিলিপাইনের বাজারে নতুন স্মার্ট চশমার দাম শুরু হচ্ছে ৩৭ হাজার ৯৯০ ফিলিপাইন পেসো থেকে। দেশটির বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নির্বাচিত বিক্রয়কেন্দ্রে ইতোমধ্যে চশমাটি বিক্রি শুরু হয়েছে।

তবে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে কবে এই স্মার্ট চশমা পাওয়া যাবে কিংবা এর দাম কত হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবি তুলবে চশমা, কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা

১

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

২

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

৩

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

৪

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

৫

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

৭

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, হাত বাঁধা-মুখে স্কচটেপ

৮

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

৯

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

১০

নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত : সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ

১১

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১২

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

১৪

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

১৫

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৬

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

১৭

১৮

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

১৯

১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

২০