মনির হোসেন , বেনাপোল প্রতিনিধি
২৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

সারাদেশে হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্ত এলাকায় গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

 

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মিলন, সাহাবুদ্দিন, আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদ, ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও আক্তারুজ্জামান আক্তার। আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, শহিদুল ইসলাম শহিদ, সদস্যসচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের হরতাল-অবরোধের নামে জনজীবন বিপর্যস্ত করা, নৈরাজ্য সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

২

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

৩

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

৪

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

৬

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, হাত বাঁধা-মুখে স্কচটেপ

৭

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

৮

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

৯

নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত : সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ

১০

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১১

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১২

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

১৩

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

১৪

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৫

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

১৬

১৭

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

১৮

১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

১৯

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

২০