মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
৩৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।​আজ শুক্রবার (২৭ নভেম্বর) ভোর রাত ১টা ২০ মিনিটের দিকে সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পরে রাত ২টা ৫ মিনিটের দিকে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে অপর এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বহরম এলাকার দানেশ ঘোষের ছেলে ১ নম্বর আসামি মো. জুয়েল (৩০) এবং তার সহযোগী একই এলাকার দানেশ ঘোষের ছেলে ২ নম্বর আসামি মো. নাইম (২৩)।​পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার মামলা নং-২৯

(তারিখ-২০/১১/২০২৬)-এর গ্রেপ্তারকৃত আসামি মো. জুয়েলকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গান পাউডার ও ককটেল মজুদের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো মতে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।​এরপর জুয়েলকে তার সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ২ নম্বর আসামি মো. নাইমের সংশ্লিষ্টতা উঠে আসে। পরে বারোঘড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মো. জুয়েলের বিরুদ্ধে ইতোমধ্যে ১৯টি মামলা চলমান রয়েছে।​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলানং-৪৪(তারিখ-২৭/১১/২০২৬) রুজু করা হয়েছে। মামলাটি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় দায়ের করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

২

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

৩

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

৪

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

৬

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, হাত বাঁধা-মুখে স্কচটেপ

৭

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

৮

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

৯

নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত : সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ

১০

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১১

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১২

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

১৩

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

১৪

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৫

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

১৬

১৭

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

১৮

১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

১৯

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

২০