নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

 

নিজস্ব প্রতিবেদক | লিড নিউজ ২৪

ময়মনসিংহে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২২টি কাঠের বৈঠা জব্দ করা হয়। পৃথক ঘটনায় জেলার ফুলপুরে যুবলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ এলাকায় কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে মোজাম্মেল হোসেন নামে স্বেচ্ছাসেবক লীগের ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারের সময় মোজাম্মেল বৈঠা তৈরির কাজে নিয়োজিত ছিলেন। তিনি শম্ভুগঞ্জ মোড় এলাকার বাসিন্দা।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও জেলা পুলিশের মুখপাত্র আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে এসব বৈঠা তৈরি করা হচ্ছিল বলে পুলিশের ধারণা। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফুলপুরে যুবলীগ কর্মী আটক

এদিকে একই দিন সন্ধ্যায় ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় সেলিম মিয়া নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে আটক করেন স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুনের নেতৃত্বে তাঁকে আটকের পর ফুলপুর থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, নাশকতার উদ্দেশ্যে সেলিম ঢাকায় যাচ্ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানোর কথা রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে আটক ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

২

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

৩

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

৪

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

৬

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, হাত বাঁধা-মুখে স্কচটেপ

৭

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

৮

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

৯

নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত : সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ

১০

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১১

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১২

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

১৩

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

১৪

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৫

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

১৬

১৭

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

১৮

১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

১৯

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

২০