নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল

 

নিজস্ব প্রতিবেদক | লিড নিউজ ২৪

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি আবাসিক হোটেলে হামলা চালিয়ে নাঈমুর রহমান নামে এক ব্যবস্থাপককে হত্যা করা হয়েছে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের আরও দুই কর্মকর্তা-কর্মচারী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন হোটেলের মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬)। হামলার পর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হোটেলের সামনে থাকা একটি মুরগির দোকানকে কেন্দ্র করে দোকানমালিক ও হোটেলকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দোকানমালিক এনায়েত কাজী ও তাঁর ছেলে ইরান কাজীর বিরুদ্ধে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ ওঠে।

হামলায় গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

চাঁদাবাজি ও পূর্বশত্রুতার অভিযোগ

নিহত নাঈমুরের স্বজনদের দাবি, ঘটনাটি শুধু তাৎক্ষণিক বাগ্‌বিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে দীর্ঘদিনের বিরোধ ও চাঁদা দাবির ঘটনা থাকতে পারে।

তাঁদের অভিযোগ, এনায়েত কাজী ও তাঁর সহযোগীরা কিছুদিন ধরে হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তাঁরা ক্ষুব্ধ ছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তসাপেক্ষ।

সিসিটিভি ফুটেজে শনাক্ত, চলছে অভিযান

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত নাঈমুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. গোলাম মোস্তফা।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরতাল-অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে বিএনপির মশাল মিছিল

১

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

২

চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার ও তাজা ককটেলসহ গ্রেপ্তার ২

৩

পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে জবি বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

৪

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

৬

নিখোঁজের ছয় দিন পর সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ, হাত বাঁধা-মুখে স্কচটেপ

৭

আশুলিয়ায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

৮

যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক

৯

নাশকতামূলক কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত : সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ

১০

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১১

কয়রায় এসআরবি-৬-এর অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও ৪৮৫ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

১২

সুনামগঞ্জে ১৫২ জন শিক্ষার্থীর অংশগ্রহনে আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত

১৩

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

১৪

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

১৫

লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

১৬

১৭

রাজধানীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলা, ব্যবস্থাপক নিহত

১৮

১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

১৯

বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ শুরু, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

২০