মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ’
এই প্রতিপাদ্য নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে লাকসামে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি এবং তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পাতবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক আলমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক লাকসাম প্রতিনিধি মোঃ আবদুল কুদ্দুছ, দৈনিক দিনকাল কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মশিউর রহমান সেলিম, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লাকসাম প্রতিনিধি ফারুক আল শারাহ, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নয়া দিগন্ত পত্রিকার লাকসাম প্রতিনিধি মিজানুর রশিদ, দৈনিক আমার দেশ পত্রিকার লাকসাম প্রতিনিধি এমএসআই জসিম, কালবেলা প্রতিনিধি মোঃ আবুল কালাম, ব্যবসায়ি জসিম উদ্দিন, মাজহারুল ইসলাম শাওন, কামাল হোসেন, সাংবাদিক হামিদুল ইসলাম, মাসুদ পারভেজ রনি, চন্দন সাহা, জিএমএস রুবেল, আফরাতুল করিম রিমু, কামরুজ্জামান রিয়াদ, জাহিদ হোসন, রবিউল হোসেন সবুজ, রিয়াদ হোসেন, আনোয়ারুল আজীম, সাকিল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সব ধরনের সংবাদ সবার আগে সবার কাছে পৌঁছানোর বড় মাধ্যম হলো ছাপানো পত্রিকা এবং অনলাইন সংবাদ মাধ্যম। যা দৈনিক রূপালী বাংলাদেশ দুই বছরের মধ্যেই ঈর্ষণীয় ভূমিকা পালন করেছে। প্রিন্ট নিউজের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়া ভিডিও কন্টেন্টের মাধ্যমে সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে দৈনিক রূপালী বাংলাদেশ।
আধুনিক এ পত্রিকাটির সাংবাদিকদের বিভিন্নধর্মী রিপোর্টিং ব্যবসায়ী, পাঠক ও সাংবাদিক মহল সাদরে গ্রহণ করেছে।
বক্তারা আরো বলেন, আগামী দিনে স্থানীয় সমস্যা সম্ভাবনা তুলে ধরার জন্য একটি সংবাদ মাধ্যমের ভূমিকা অনেক। গঠনমূলক বস্তুনিষ্ঠ ও স্থানীয় উন্নয়নমূলক সংবাদ এই পত্রিকার মাধ্যমে আরও বেশি তুলে ধরতে হবে। সমাজের সবার কাছে সমান গ্রহণযোগ্য এই গণমাধ্যমকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ কামনা জানাই। পাশাপাশি নতুন নতুন সংবাদের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে এই সংবাদ মাধ্যম সামনেও অগ্রণী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
মন্তব্য করুন