নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

স্বদেশের মাটিতে সমাহিত নোবেলজয়ী মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহভস্ম

 নোবেলজয়ী সাহিত্যিক মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহভস্ম অবশেষে তার জন্মভূমি গুয়াতেমালায় সমাহিত করা হয়েছে। নির্বাসনে মৃত্যুর প্রায় ৫০ বছর পর রোববার তার নামে নামকরণ করা একটি সাংস্কৃতিক কেন্দ্রে তাকে সমাহিত করা হয়। এ সময় গুয়াতেমালার বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা মাটিও সেখানে রাখা হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বাবার দেহভস্ম রাখা ভুট্টার দানার আকৃতির পাত্রে চুমু খাওয়ার আগে তার ছেলে মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস আমাদো বলেন, ‘আমি আপনাকে বলতে চাই, বাবা আপনি আমাদের সঙ্গেই আছেন, আপনি আপনার স্বদেশে আছেন, আপনি আপনার নিজের আকাশের নিচেই ঘুমাবেন।’

কয়েক দিন ধরে নানা শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানের পর রাজধানী গুয়াতেমালা সিটির মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস সাংস্কৃতিক কেন্দ্রের একটি স্মৃতিসৌধে তার দেহভস্মের পাত্রটি স্থাপন করা হয়। ওই সাংস্কৃতিক কমপ্লেক্সে রয়েছে বিভিন্ন নাট্যশালা, উন্মুক্ত চত্বর ও বাগান।

লেখকের নাম, জন্ম ও মৃত্যুর তারিখ এবং মায়া সভ্যতার বিভিন্ন প্রতীক খোদাই করা পাত্রটি ঐতিহ্যবাহী সংগীতের আবহে লাল গালিচার ওপর দিয়ে বহন করে নিয়ে যাওয়া হয়। আবেগঘন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো, লেখকের পরিবারের সদস্য এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।

লেখকের ছেলে বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। তিনি সব সময় গুয়াতেমালায় থাকতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি তাকে সেই সুযোগ দেয়নি।’

নোবেলজয়ী এই সাহিত্যিকের দেহভস্ম গত বৃহস্পতিবার ফ্রান্স থেকে গুয়াতেমালায় ফিরিয়ে আনা হয়। মৃত্যুর প্রায় অর্ধশতাব্দী পর তার এই স্বদেশ প্রত্যাবর্তন ঘটে।

লেখক হিসেবে আস্তুরিয়াসকে লাতিন আমেরিকার বিখ্যাত সাহিত্যধারা ‘ম্যাজিক রিয়ালিজম’ বা জাদুবাস্তববাদের অন্যতম প্রাথমিক অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করা হয়। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে স্বৈরশাসনের অধীনে জীবনযাত্রার কঠোর সমালোচনাধর্মী ‘মিস্টার প্রেসিডেন্ট’ এবং মায়া সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখা ‘মেন অব মেইজ’।

পেশায় আইনজীবী, লেখক ও কূটনীতিক আস্তুরিয়াস ১৯৭৪ সালে স্পেনে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

পরে তাকে প্যারিসের বিখ্যাত পের লাশেজ সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়েছিল। সেখানে লেখক অনরে দ্য বালজাক, সংগীতশিল্পী এডিথ পিয়াফ এবং দ্য ডোরস ব্যান্ডের গায়ক জিম মরিসনের মতো বহু বিশিষ্ট ব্যক্তির সমাধি রয়েছে।

১৯৫৪ সালে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এক সামরিক আগ্রাসনের মাধ্যমে গুয়াতেমালায় এক দশকের গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমের অবসান ঘটানো হয়। ওই ঘটনার পর আস্তুরিয়াসের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, তার বই নিষিদ্ধ করা হয় এবং তাকে নির্বাসনে যেতে বাধ্য করা হয়।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো বলেন, আস্তুরিয়াস এমন এক বিশাল সাহিত্যকর্ম সৃষ্টি করেছেন, যেখানে নান্দনিকতা ও নৈতিকতা, রাজনীতি ও আধ্যাত্মিকতার মধ্যকার বিভাজন মুছে গেছে। তার সাহিত্যকর্ম পরবর্তী সময়ে লাতিন আমেরিকার বহু ঔপন্যাসিক ও কবির জন্য নতুন পথ তৈরি করেছে।

তিনি আরও বলেন, ‘বিশ্বের দরবারে তিনি ছিলেন আমাদের কণ্ঠস্বর। যে ভূখণ্ডকে তিনি তার লেখায় তুলে ধরেছেন এবং নতুনভাবে রূপ দিয়েছেন, সেই মাটিতেই তভর চিরনিদ্রায় শায়িত হওয়ার অধিকার ছিল।’

রাজধানীর প্যালেস অব কালচারে গত শনিবার থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার দেহভস্ম রাখা হয়েছিল।

১৯৯২ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকারকর্মী রিগোবার্তা মেনচু শনিবার বলেন, ‘আজ আমরা এক অসাধারণ ঘটনার উদ্যাপন করছি। এটি শুধু গুয়াতেমালায় তার চিরন্তন উপস্থিতির উদ্যাপন নয়, বরং বিশ্বজুড়ে তার চিরস্থায়ী অবস্থানেরও উদ্যাপন। কারণ, তিনি ছিলেন সমগ্র মানবজাতির মানুষ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে আমরা প্রস্তুত : মোঃ খোরশেদ আলম 

১

জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হ/ত্যা ও ক্যাম্পে হা/মলার ঘটনায় গ্রে/ফতার ৬

২

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর

৩

সংসদে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ পাস

৪

যৌথ বাহিনীর অংশগ্রহণে চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত

৫

রাজধানীতে মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার : প্রধানমন্ত্রী

৬

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার

৭

ককটেল বিস্ফোরণ : কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগসহ ৩ জন কারাগারে

৮

ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় জানালেন তরুণ প্রতিভা গ্যাব্রিয়েল

৯

কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা

১০

গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল

১১

পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত

১২

মানবজমিনের হোসাইন সিপাহীর ওপর হামলা, উল্টো গ্রেফতার, এটা অন্যায়: বিএমএসএফ

১৩

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

১৪

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ

১৫

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, ৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ

১৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নতুন স্বপ্নে তিস্তা পাড়ের মানুষ

১৭

যুক্তরাজ্যের পার্লামেন্টে আইন প্রণয়ন প্রক্রিয়া নিয়ে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক

১৮

সাফল্য ও গৌরবের দৃষ্টান্ত এখন বিদেশ ফেরত মাজেদ

১৯

নবীনগরে ব্যবসায়ী বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

২০